খুচরো 'মাল' কথা
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ক)
মালবাবু ফেঁদে বসে
অলীক এক ফর্দ;
আপামর হলো গাধা
অজ আজ মর্দ।
(খ)
রাশভারী বাজেটের
চারআনাই ঘাটতি;
বাকী আনা জনতার
পকেটের কাটতি।
(গ)
চারহাজার কোটি মালে
ইটস নট আ বিগ ডিল;
এক লাখ ট্যাঁকে পেলে
সে নাকি বিত্তশীল !!!
(ঘ)
মালের মাথায় মাল উঠেছে
ছয়টি তারই ছেঁড়া;
নষ্ট ঘটের ফর্দ ঝেড়ে
দম্ভে কহেন 'সেরা' !!!
(ঙ)
খেতে ট্যাক্স,যেতে ট্যাক্স
ফ্রী কেবল এ শ্বাস;
জানিনে এ কোথা আছি
নিজভূমে পরবাস।
(চ)
শুকরিয়া মালবাবু
শ্বাসে নেই খাজনা;
এত সুখ রাখি কোথা
বাজা সুখে বাজনা।
(ছ)
মাল বাবু,মাল বাবু
দিয়োনাকো আর ছাড়;
শ্বাসেতে বসিয়ে ট্যাক্স
ভরো রাজ কোষাগার।
(জ)
কেউ কঁকালেই,ব্যস
শুরু তার খিটমিট;
রাবিশ বা ননসেন্স
খিস্তির বুলশিট।
(ঝ)
না-শোকরি গোঁয়ারেরে
ধরে ভরো খোঁয়ারে;
দেশ নাকি ভেসে যায়
উন্নতির জোয়ারে!!
(ঞ)
চাষা-পোষা,চামারেরে
দিতে নেই সুবিধা;
ভালো কথা ক'লে সদা
করবেই দুবিধা।
(ট)
রাজকোষ লুটে নিলো
সেই কবে হ্যাকারে;
মালপাপ নিলো হায়
শেষকালে কে ঘাড়ে!?!
(ঠ)
শেয়ারের হরি লুট
মালে দোষ খুঁজিনা;
মাল বাবু হেসে ক'ন
অত বাপু বুঝিনা!!
এই মগো মালবাবু
আজিব এক সৃষ্টি;
কথা কয়ে ফুরোবেনা
আকামের লিস্টি।
যা দেখেছি,যা বুঝেছি
ভেবেছি যা মনে মনে;
ডরে ডরে কই সবে
ফিসফিস কানেকানে................
জেব কেটে রোজ নেবে
হরেক ছলে টাকা;
মাল'দা সেরা 'পকেটমার'
ভুল হবে কি ডাকা??

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন