আইজ দিমু বাঁশ ডলা
১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানীর লাশের দোহাই
আজ কিছু কর ম্যাশ;
এমন দাগা দে যেনো
আজীবনি রয় রেষ।

আশায় বাঁধে বুক যে জাতি
খেল দেখাবে ব্যাট আর বলে
বিশ্ব সেরা সাকিব মোদের
এ-ম্যাচেও উঠবে জ্বলে।

আর কত চিমসে র'বি
উঠনা জেগে সৌম্য;
তোর ব্যাটে রানের খরা!!!
হয়না বোধগম্য।

ছন্দে আছিস,রাখিস ধরে
আরেকটা কর সেঞ্চুরি;
আশায় আছি জিতব এ ম্যাচ
তামিম সোনার হাত ধরি।

কি হলোরে মুশফিক তোর
আছিস মেরে ঠান্ডা?!?
আজ এলো সে মাহেন্দ্র'খন
মার হালাগো ডান্ডা।

দেখতে যেমন,কামেও তেমন
বাহরে জোয়ান সাব্বির;
ধীরস্থির আজ খেলিসরে বাপ
কসম দিলেম রাব্বির।

খেল দেখে তোর বুকটা ভরে
বলছি রিয়াদ তোকে;
আজও খেলিস টর্নেডো এক
চার আর ছক্কা হেঁকে।

পেসটা বাপু ভালোই করিস
লেংন্থটা রাখিস ঠিক;
তাসকিনের ঐ বলেই যেনো
ভারত হারায় দিক।

বিশ্ব ক্রিকেট রইবে চেয়ে
করবে কি আজ নয়া চীজ;
সে আমাদের তাস তুরুপের
ছিপছিপে ঐ মুস্তাফিজ।

দুষ্ট রুবেল আর কতকাল
ক্রাশ খাবি ঐ হ্যাপীতে;
পারিসনে তুই ভারতরে আজ
সেই তরিকায় চাপিতে?


মোসাদ্দেক আর মিরাজ তোরা
দাঁতভাঙ্গা আজ দে জবাব;
মোড়লগো রে দে জানিয়ে
দলে লোকের নেই অভাব।
সেমিফাইনালে এসে
টিম মোটে দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।
পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!
কাশ্মীর সে কন্যাকূমারি..............
আসমূদ্র হিমাচল;
হিন্দুস্তানের রক্ষা নাই
আইজ দিমু বাঁশডল।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন