ঈদ রান্নার ছলে শায়মাপুর প্রতারণা!!! (একটি প্রতিবাদী পোষ্ট)
৩০ শে জুন, ২০১৭ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শায়মাপু ব্লগে দিলো
যথারীতি ঈদি পোষ্ট;
ভাবখানা একা রেঁধে
একাই সে করে হোস্ট!!!
শাহী কারবার দেখি,
ঈদি খানা/ইফতারি;
পাইনে ভাষাটা খুঁজে
কি কবো তারিফ তারি?
কথায় আছে গভীরতা
হুদা নয় কয়াটা;
ক্রেডিট আদতে পাবে
শায়মাগো বুয়াটা।
টেবিলে সাজিয়ে খানা
ক্লিক ক্লিক ফটো খিঁচে;
বেচারি বুয়াটা রাঁধে
ক্রেডিট সে নেয় মিছে।
কিচেনটা কোনদিকে
পারবে কি চেনাতে?
সারা রোজা হলো পার
সোনা-জামা কেনাতে।
পানি ঢেলে খেতে তার
রাজ্যের নখরা;
জিজাজীর থেকে নেয়
রাঁধি কয়ে বখরা।
পোষ্টেতে ঝাড়ে কত
লেকচার পশলা!
জানে কি সে কোন ডিশে
লাগে কত মশলা?
রান্নার 'র' জানেনা
পোষ্টে সে মহা কুক;
পোলাপানও তাই পড়ে
লোল ঝেড়ে 'চুক' 'চুক'।
আরে বোকা,ছবি দেখে
ভরে কি সে খাওয়াতে?
''ফাদার কা বেটি'' হলে
ডাকো ঘরে দাওয়াতে??
ঐ সব ছবি দেখে
মোরা আর ভুলি না;
'ভাইয়ু' 'ভাইয়ু' ডাকে
মিছে পামে টলি না।


সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন