''শুভ জন্মদিন'' প্রিয় গিয়াস উদ্দিন লিটন (একদিনের পুরনো পোষ্ট..............সামুই দায়ী)
০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'হাজার সতেরোর
জুলাইয়ের থার্ড ডে;
ফেবুয় এসে দেখি,একি
লিটনের বার্থ ডে !!!
ছি ছি হায় লাজে মরি
দিনখানা গেছি ভুলে;
মন চায় রাগে দুখে
ফাঁস নিয়ে যাই ঝুলে।
আরে একি যে সে লোক
লিটনদা বলে কথা;
তারে না ভজিলে ছি ছি
জীবনই যে হাফ বৃথা।
কোথা নেই নাম তার
ব্লগ,ফেবু,সোনাগাজী?
যা ধরেছে,ফলে সোনা
কবো জান ধরে বাজী।
সহজিয়া লিখনীর
সাবলীল গদ্য;
ইদানিং টুকিটাকি
ছন্দেও সদ্য।
যা লিখেন,তা-ই হিট
অতি বোধগম্য;
লিখার ভূবনে তিনি
প্রিন্স অফ রম্য।
গুরু কি মেনেছি সাধে
আমি নেড়ি পুচ্ছ?
তার ঐ মেধার কাছে
লাগে ভারি তুচ্ছ।
কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
কি করে সুধাই হায়
লাজে মরি,সরি।
কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।
তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।
সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।
কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা লিটনদা
শুভ শুভ জন্মদিন।

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন