মরার বাপ
২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাপে না হয় পালছে মোরে
খাওন-পরনও দিছে;
দায়িত্বইতো করছে পালন
কিইন্যা কি সে নিছে?
করছি বিয়া,বউরে নিয়া
থাকুম সুখে একলা;
বাপ হালায়ও থাকবো লগে
কিমুন ছাগল দেখলা!!
ও বুইড়ারে মরার বাপ
আর কতকাল থাকবি?
দোহাই লাগে যাছনা এবার
কছনা কবে ভাগবি?
মান থাকেনা বউয়ের কাছে
জ্বালাইয়া খাছ খালি;
যা না বাবা,আইবো কুটুম
শাশুড়ি আর শালি।
সুজা কথায় ঘি উঠেনা
দে হালারে ধাক্কা;
কামডা কি আর ঘরে বুড়ার
রাস্তা-ঘাটে থাকগা।
আক্কেলডা দেখছ বুড়ার
ভিক্কা কইরা খায়!!
বাপ পরিচয় জানলে লোকে
ইজ্জত আমার যায়!!!
মরারও আর পাসনা সময়
যেই মিটিংএ ব্যস্ত;
অমনি ফোনে মরার খবর
কত্ত বুড়ার প্যাঁচতো!!!
মরার বুড়া মইরা হালায়
তাও দিলি না শান্তি;
জানলে লোকে ভাববোটা কি
হায়রে যদি জানতি?
না বাবা না লাশ নিমুনা
যা খুশি তাই করো;
লাশের বোঝা কান্ধে নিয়া
ফাসমু নাকি ধুরো।
মিচকা বুড়া মরলি শেষে
সেই কবরেই গেলি;
কোন আক্কেলে মানুষরে তুই
পরিচয়ডা দিলি!!
শেষ কথাঃ
পাইল্যা পুলা,লিইখ্যা জমি
ঠাঁই মিলেনা ঘরে;
ঠাঁই দুরে থাক স্বীকৃতিও
পাইলিনা হায় মরে।
আঞ্জুমানে মফিদুল আজ
বাপের শেষ জায়গা!!
ভাবিসনারে ওরে খোকা
তেরা ভি দিন আয়গা।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন