''শুভ জন্মদিন'' কবি কাজী ফাতেমা ছবি
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বেশি দেরি নয়
এই ধরো বারোমাস;
কি করে ছবিটা যেনো
হলো মোর অতি খাস।
খাস মানে শুধু খাস
রীতিমত প্রিয়ারে;
ফিসফিস,চলছেগো
খুব পরকিয়ারে।
মাইয়াটা অতি সোজা
নেই ছিটে মেকি;
আহা মায়া,লাগে মায়া
যত তারে দেখি।
ভাবেই সে করে বাস
লিখা তার হবি;
আজকাল যা করে সে
ভালো লাগে সবি।
কবিতা যা লিখছে সে
পড়ে যাই চিমসে;
আদতে সে জাত কবি
ভারি লাগে হিংসে।
অটুকুনি দৌড় মোর
লিখায়তো পারি না;
তাইতো সুযোগ পেলে
খোঁচা মারা ছাড়ি না।
ছন্দের মালা গেঁথে
বাঁধে যা সে কবিতা;
হিংসিত,তা-ও কই
মানে সেরা সবি তা।
লেখিকা সে পুরোপুরি
নেই অতে ভ্রান্তি;
অবিরাম লিখে চলে
সতত অক্লান্তি।
যা-ই দেখে তা-ই লিখে
ছবি আঁকে ছন্দে;
সারাদিনি ভাবে থাকে
কি সকাল সন্ধে!!
কথা ফুরোবার নয়
মিটবেনা কয়ে আঁশ;
বোকাটারে ভালোবেসে
হয়েছে সর্বনাশ।
জানো কি সকলে আজ
ছবিটার বাড্ডে;
চলে এসো,সবে মিলে
দেবো সুখে আড্ডে।
হেসে,খেলে,নেচে,গেয়ে
উৎসবে রাঙিয়ে;
কেকটারে সুঁতো বেঁধে
দেবো গলে টাঙিয়ে।
প্রাণভরে দেব তারে
মন থেকে দোয়ারে;
এভাবেই থেকো সদা
ভালবাসা জোয়ারে।
আনন্দে সুখে সুখে
লিখে যাও অবিরাম;
লেখনির সুরভিতে
ছড়াবে তোমারি নাম।
দুখ-জরা হোক লীন
বুকে সুখ ধিনাধিন;
ভালোবাসা ভালোবাসা
ছবি,শুভ জন্মদিন।

ছবিঃ
ফেবুরই সে চুরি কপি
দেই হেথা চুপি চুপি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন