''শুভ জন্মদিন'' শায়মাপু
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজিব এক পিস সে যে
অদ্ভুত ক্রিয়েশান;
কবে কোথা কি যে করে
লোকেরই তা টেনশান।
আপন খেয়ালে ডুবে
সদা নিজ দুনিয়া;
কে কি ভাবে তারে নিয়া
নো পরোয়া ও নিয়া।
মুডটাই বড় কথা
কখন যে কি ভাবেন;
সবচেয়ে মুশকিল
সকলকে ভাবাবেন।
জ্বালাটা যে এখানেই
তার বড় শক্তি;
''প্রচন্ড ভালোবাসা''
নেই অতে মুক্তি।
আকাশের চেয়ে বড়
মায়া ভরা বুকটা;
আহি ভরে স্নেহে তার
লাজে লুকি মুখটা।
সে কি তার মায়াজাল
আটকেছি বাঁধনে;
এমন আপুনি স্রেফ
মেলে শত সাধনে।
জানি আমি এই কথা
নয় মোটে একা মোর;
আরো আছে কতশত
শায়মাতে লাগা ঘোর।
ছিনু পাঠে ভ্যাগাবন্ড
গোবেচারা লগার এক;
বকে-ঝকে,ঘষে-মেজে
বানালো ব্লগার দ্যাখ।
স্বীকারেতে মোটে নেই
কোনোরূপ হীনতা;
আপু ছাড়া ব্লগখানা
স্রেফ যেনো চিরতা।
নয়া যারা তারা জানে
আপুনির মহিমা;
তাইতো এ হৃদয়েতে
প্রিয় নাম শায়মা।
আপু তুমি চিরসখা
নবীনের তরে;
রাণী সেজে বসে আছো
হর অন্তরে।
শোনো আপু ডাইনি হে
খুব ভালবাসি জেনো;
সদা এনজয় করি
তোমার ঐ ঘেনো ঘেনো।
ভুলি নাই এইদিন
আপু মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু,শুভ জন্মদিন।

ছবিঃ(ফিসফিস)
চেহারা দেখিয়ে হাফ
ভাব ধরে ঢঙ্গি;
বাকী মুখ ব্রনে ভরা
আঁচিলের সঙ্গি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩

বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই...
...বাকিটুকু পড়ুনপ্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯

আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩

আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা...
...বাকিটুকু পড়ুন