আম-পাপ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগল নাকি?কইবো কথা
নেইকো অত ঠ্যাকা;
ধরলো কারে,বাঁধলো কারে
আমার কিসে ছ্যাকা?
মরছে মরুক,যাক নরকে
গেলোই বা দেশ লাটে;
গা বাঁচিয়ে বেশতো আছি
সুখেই ঘুমাই খাটে।
রূপকথা গান শুনিয়ে কারো
পুরলে ধরে জেলে;
আমার কিবা,খুশি আমি
টাইমলি বেতন পেলে।
শান্তিটা চাই ছিমছামেতে
এই জীবনে লক্ষ্য;
মরলো কেবা নেই বিবাদে
''নো'' নেবো না পক্ষ।
বান এলে ছাই আমার কিহে
আমার উঠোন শুকনাই;
যেই এলো বান আমার ভিটেয়
ডেকেও দেখি লোক নাই!!
ডাকছি লোকে,সবাই দেখে
কেউ ক্যাঁ কথা কয় না!
এবার বুঝি কোন সে পাপে
কয়ার কেউ রয় না।
এভাবেই একদিন
শান্তির পূজারি;
কেঁদে মরে মাথা কুটে
খুঁয়ে সব উজাড়ি।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন