''শুভ জন্মদিন'' প্রিয় হেনা ভাই
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মান তার এত উঁচা
কিছু ক'তে বুকে কাঁপ;
রাজকীয় নাম এক
আবু হেনা আশরাফ।
যা লিখেন তা-ই হিট
সাবলীল গদ্যে;
স্বঠমকে করে রাজ
পাঠকের মধ্যে।
প্রাঞ্জল সহজিয়া
অতি বোধগম্য;
গদ্যের রাজ্যে সে
কিং অব রম্য।
পাঠকের পেটে খিল
হেসে কুটি কুটি;
হেনা ভাই একজনি
মিলবেনা দুটি।
লেখনীর কি হে কবো
নেই সেই স্পর্ধা;
কাঁচা হাতে দুরু বুকে
জানালুম শ্রদ্ধা।
আজ তার 'বার্থডে'
এই হলো ঘটনা;
তাইতো এ প্রয়াস হে
ব্যপারতো ছোট না।
গুরু কি মেনেছি সাধে
আমি নেড়ি পুচ্ছ?
তার ঐ মেধার কাছে
লাগে ভারি তুচ্ছ।
কিভাবে জানাই উয়িশ
কি করি কি করি?
কি করে সুধাই হায়
লাজে মরি,সরি।
কি যে লিখি,কি যে বকি
আর কত ভাববো?
অগা ঘটে লিখি শেষে
আগডুম কাব্য।
তেজস্বি থাক সদা
তোমার ঐ মসি;
লিখার গগনে থেকো
হয়ে রবি শশি।
সুখে থাকো,ভালো থাকো
এই মোর প্রার্থনা;
লিখে যাও অবিলীন
খুঁজে কভু স্বার্থ না।
কি করে প্রকাশি কও
তুমি কত প্রিয়;
আজ এই শুভ দিনে
ভালোবাসা নিও।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে বাজে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
ভায়া ''শুভ জন্মদিন''।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন