শুভ জন্মদিন 'অক্ষর অনীক'
২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেধা তার টনটনা
হোক ছোড়া পিচ্চি;
লিখাও ধারালো বেশ
সাফ কয়ে দিচ্ছি।
মা'শাল্লাহ দেখতেও
স্টাইলিশ ঢঙটা;
সমস্যা একটাই
ছোড়া ভারি পোংটা।
এ বয়েসে ইঁচড়েটা
পেকে গেছে যা না;
লিখা পড়ে চমকায়
প্রায় পিলেখানা !
তবে বাপু এই কথা
মানিতে হে বাধ্য;
ছোড়ার এলেম আছে
'না' ক'বে কি সাধ্য?
কি কমেন্ট,কি লিখাতে
ব্লগ রাখে জমিয়ে;
কার ঘাড়ে ক'টা মাথা
রাখে তারে দমিয়ে?
জানো কি সকলে বাপু
ছোড়ার আজ বাড্ডে;
চলে এসো,সবে মিলে
দেবো সুখে আড্ডে।
হেসে,খেলে,নেচে,গেয়ে
উৎসবে রাঙিয়ে;
কেকটারে সুঁতো বেঁধে
দেবো গলে টাঙিয়ে।
প্রাণভরে দেব তারে
মন থেকে দোয়ারে;
এভাবেই থেকো সদা
ভালবাসা জোয়ারে।
আনন্দে সুখে সুখে
লিখে যাও অবিরাম;
লেখনির সুরভিতে
ছড়াবে তোমারি নাম।
দুখ-জরা হোক লীন
বুকে সুখ ধিনাধিন;
ভালোবাসা ভালোবাসা
শুভ শুভ জন্মদিন।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন