আজ শায়মাপু'র জন্মদিন
১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরনোরা সবে জানে
শুনো নয়া গেদা সব;
এই কিছু'খন পরে
হেথা হবে একি রব।
একে একে চ্যাংড়াগো
পোষ্ট যত আসবে;
সামুর আজ ফার্স্ট পেজ
একি গানে ভাসবে।
শুভেচ্ছা প্রীতি-প্রেমে
আজ হবে বন্যা;
ফুলবানে ভাসবেগো
সামু রাজকন্যা।
দেখবে নয়ারা আজ
কি বা তার জেল্লা;
শান-বানে সেকি ঠাঁটে
কি ওজনি পাল্লা!
কি মহাপ্রতাপি সে হে
অনায়াসে বুঝবে;
জানি জানি কাল থেকে
সে তারেই খুঁজবে।
আরি বাবা বলছি হে
তর বুঝি সয়না;
অত বে-সবর হলে
হয়নাগো হয়না।
পুরনোরা কে না জানে
সে নামের মহিমা;
শত ব্লগারের গুরু
প্রিয় নাম ''শায়মা''।
আজি তার বার্থডে হে
মহা উপলক্ষ্য;
নয়া যারা এ সুযোগে
গড়ে নাও সখ্য।
কথা দিনু ঠকবেনা
আটকালে বাঁধনে;
এমন গুরু'মা' স্রেফ
মেলে শত সাধনে।
চলো শুভ কামনায়
করি তারে সিক্ত;
ছন্দেতে হোক কাকু
যত মহা ক্ষিপ্ত।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠি রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
আপু ''শুভ জন্মদিন''।

আরো শুভেচ্ছাটু চাঁদকাকুঃ
ও কাকুরে গদ্যেতে
সব কথা হয়না;
ছন্দ যা কথা কয়
বাকিরা তা কয়না।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন