প্রামানিক, গুরু তোমায় ছড়াঞ্জলি (গণতন্ত্রের উল্টো কথা)
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোষ্ট ভাবনাঃ গণতন্ত্রের উল্টো কথা-ছড়ারাজ প্রামানিক
হলোই না হয় চোর বাটপার
ঠগ বা ওদের দালাল;
দলের টিকেট পেলেই তো ব্যস
সব হয়ে যায় হালাল।
কে দাঁড়ালো সে কেবা চায়
মার্কা বাপু মুখ্য;
সুখ কিবা দুখ মার্কা তরেই
হিসেব অতি সুক্ষ।
যে-ই বা এলো পক্ষে তো ব্যাস
সে-ই সে পরম মিতা;
টুঁ শব্দে কেউ করলে ক্যাঁ কোঁ
ধিক তারে ধিক ছিঃ তা।
করলো কে কি ধুত্তুরি ছাই
দল ক্ষমতায় চাইরে;
বাঁচা-মরার এ লড়াইয়ে
ভাই মারে আজ ভাইরে।
ডেমোক্রেসির পিল গিলিয়ে
দেশ করেছে ভাগরে;
ভর করেছে জাতির ঘাড়ে
হিঁসহিঁসে দু'নাগরে।
নাকের ডগায় ফ্ল্যাগ উঁচিয়ে
নাগ কি ঠাঁটে চলছে!
নাগিন নাচে মাতাল জাতি
জ্বলছে শুধু জ্বলছে।
কে বুঝাবে দুখের কথা
কইলে ক'বে উসকানি;
হক্ব কথাতে জাতির জাগে
অন্ডকোষে চুলকানি।

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন