somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল্প স্বল্প গল্প

১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন ধরেই অনেককিছু লিখতে ইচ্ছা করছিল। মাথায় আইডিয়া ঘুরাঘুরি করে কিন্তু কোন আইডিয়াই শেষ করতে পারি না। আবার মাঝে মাঝে লেখার ইচ্ছাও করে না। এভাবে আমার অনেক আইডিয়াই অংকুরেই বিনষ্ট হয়ে যায়। তাছাড়া এখন ক্লাসের শেষ দুই সপ্তাহ চলছে। গত কয়েক সপ্তাহ বেশ ব্যস্ত সময় কাটালাম। তাই ব্লগে কিছু লেখতে পারি নাই। সামনেও খুব ব্যস্ত। পরীক্ষা এসে যাচ্ছে, ল্যাব কুইজ সব মিলিয়ে সামনের কয়েক সপ্তাহেও দম ফেলার সময় পাব না। আজ হঠাৎ লিখতে ইচ্ছা হল। লিখতে বসে গেলাম। আমার এই পোস্টে কোন কাজের কথা পাবেননা। এমনিই নিজের মনের ভাবনা গুলো লিখছি।

গত সপ্তাহে ৫টা C.T + ২ টা assignment সব মিলিয়ে খুব বাজে অবস্থা। এর মাঝে একটা দিনের অর্ধেক দারুণ কাটালাম। গত ৯ই জুন ছিল আমাদের বুয়েটে ঢোকার ২ বছর। আমরা গত টার্মে আমাদের লেভেল কম্পলিশন করতে পারি নি দেখে এবার এনট্রেন্স ডে কে টার্গেট করা হল যে এবার ভালভাবে উৎসব করব। প্রথমে আমাদের ব্যাচ এর নাম ঠিক করা নিয়ে আলোচনায় বসল সবাই। কিন্তু কোন নামই পছন্দ হয় না। শেষ পর্যন্ত পাঁচ ফ্যাকাল্টি থেকে পাঁচজনকে দায়িত্ত্ব দেয়া হল শর্টলিস্ট বানানোর। তার মাঝ থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হল ব্যাচের নাম। নামটাও সবার পছন্দ হল "ক্যানভাস "।





আমাদের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হল বুধবার, ১০ ই জুন। এখন বুধবার হওয়াতে আমরা খুব বিপাকে পড়ে গেলাম। কারন আমাদের ৮-৫টা ক্লাস। তার মাঝে দুইটা ল্যাব। তার মাঝে আমরা আবার বুধবারে একটা CT নিয়ে ফেলেছিলাম। তো কি আর করা ক্লাসের সবাই সিদ্ধান্ত নিলাম একটা ল্যাব এ অটো নিব আর ক্লাস করব। কিন্তু ল্যাবে অটো পেলাম না। আবার যেই সময়ে ল্যাব সেই সময়েই র‌্যালি। তো কি আর করা আমাদের ওইদিনটা মাটি হবে।

১০ তারিখে স্যার CT নিলেননা X(। ল্যাব এও ছিল ৩২টা গ্রাফ সম্বলিত experiment:(( ।. শেষ পর্যন্ত র‌্যালী মিস করলাম। কিন্তু রঙ খেতে হল ঠিকই। আমি খেতে বসলাম আরা আমার খাবার প্যাকেটে কাক দিল ইয়ে:(( করে। সারা সপ্তাহের দূর্ভাগ্য ওইদিনও ছাড়লনা। শেষপর্যন্ত এলগরিদম ল্যাব এ স্যার এসাইনমেন্ট দিয়ে ছেড়ে দিলেন। পরের সময়টুকুতে ভুলে গেলাম সারা সপ্তাহের চাপ। দারুন একটা কনসার্ট উপহার দিল ব্যান্ডগুলো। তার সাথে সাথে উপভোগ করলাম আমরা। যারা নাচতে জানেনা তারাও তাল মিলালো গানের সাথে সাথে। ১১ টা পর্যন্ত চলল কনসার্ট। চাপের মাঝে আমাদের দারুন কিছু মুহূর্তও শেষ হল। হলে ফিরে আর চোখ খুলে রাখতে পারলাম না। ঘুমিয়ে গেলাম। পরদিন থেকে আবার এসাইনমেন্ট আর CT এর জগতে ফিরে এলাম।

ওইদিনের কনসার্টের কিছু মুহূর্তের ছবি শেয়ার করছিঃ








সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×