somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মায়ের মৃত্যু

১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থেকে দুই বৎসর আগের ঘটনা । আমি তখন চাকুরীর সুবাদে টাঙ্গাইলে । ভাবলাম টাঙ্গাইলে যেহেতু আছি তখন দশ টাকার নোটে ছাপা আতিয়া জামে মসজিদ না দেখলে কেমন হয় ?

তারপর এক বিকেলে আমি আমার দুই কলিগ দুইটা মোটরসাইকেল নিয়ে আতিয়া জামে মসজিদের উদ্দেশ্যে বের হলাম । টাঙ্গাইল থেকে পাথরাইল হয়ে গন্তব্যে পৌছলাম তখন বিকেল ৪টা । পুরো মসজিদ ঘুরে দেখলাম । দেখলাম ঐতিহাসিক কারুকার্য । মসজিদ দেখা শেষ করে ভালমতো শেষ করে আমরা আবার টাঙ্গাইলের পথে চললাম । তবে এবার যে পথে গিয়েছি সে পথে নয় । এবার আমরা আসছিলাম টাঙ্গাইল এলাসিন রাস্তায় । তখন সাড়ে ৫ টা কি ৬ টা বাজে । বেশ খানিকটা পথ আসার পর ভুরভুরিয়া নামক এক বাজারের কাছে আসার পর ঝড় শুরু হলো । আমরা মোটরসাইকেল বাজারে একটা দোকানের সামনে রেখে আমরা দোকানের ভিতর আশ্রয় নিলাম । প্রচন্ড ঝড়ে বেশ কয়েকটা দোকান ঘর উড়িয়ে নিয়ে গেল । এই ঝড়ের মধ্যে সেখানে একটি বেবী টেক্সী এস থামল । ঐ বেবী টেক্সীর ভিতরে ছিল প্রসবযন্ত্রনায় কাতর এক সন্তান সম্ভবা মা । কোনমতেই সম্ভব ছিল না এই ঝড়ের মধ্যে সামনে যাওয়া । গাড়ীটাও বাজারের কাছে দাড়িয়ে থাকল । সন্তান সম্ভবা ঐ মায়ের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল । ঝড়ের তীব্রতায় গাছপালা ভেঙ্গে পড়ছিল রাস্তার উপড়ে এবং রাস্তার পাশে । ঐ গাড়ীর সামনে এবং পেছনে অর্থাৎ বাজারের দুইপাশে বড় বড় গাছ ভেঙ্গে পড়াতে ঝড় থামলেও গাছ সরানো না পর্যন্ত যান চলাচল করা সম্ভব হচ্ছিল না । ততক্ষণে সেই প্রসূতি মা মৃত্যুর সাথে সাথে পান্জা লড়তে লড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে । রাস্তা আরও কিছুটা সময় লাগল । তারপর তারা আবার গাড়ী ঘুরিয়ে সেই মায়ের লাশ নিয়ে বাড়ীর পথে রওনা হলো । প্রকৃতির কাছে আমরা কত অসহায় সেটা সেই দিনই প্রথম দেখলাম ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×