আমি একজন তথাকথিত আধুনিক মানুষ-১
আসুন আলোচনা করি মানুষ হিসাবে আমার প্রথম মন্দ কাজ। বয়স তখন আমার ছয় মাত্র, বাবা মার আদরের একমাত্র সন্তান হিসাবে ধরা কে সরা জ্ঞান করার বয়স। আদরে আদরে খাস্তা হয়ে গেচি সেরকম। নিষ্ঠুরতার এক নির্দেশন সে সময় দেখালাম। আমার দেখা শুনোর জন্য ছিল ১০ বছর বয়সী এক বালিকা, যার কাজ আমায় ব্যস্ত রাখা যাতে বাবা মার বিশ্রামে ব্যাঘাত না ঘটাই। সে বালিকাকে নিয়ে আমার কমলা কাহিনী।
একদিন আমাদের বাসায় কমলা এনেছিল। বারোটি কমলা! মধ্যবিত্তের জীবনে সময়ের কমলা গোনায় থাকে। সকলের জন্য বরাদ্দ একটি। আমার বরাদ্দ অবশ্যই বেশী কারন আমি যে কর্তা শ্রেনীতে আছি। বালিকার বরাদ্দ ০ কেননা বালিকা তো ভৃত্য। আমি খেতাম আর বালিকা কমলার নোনা গন্ধে আনচান করতো। আমি বড়ো মজা পেতাম , প্রথমে তার নাকের সামনে কমলার কোয়া ঘুরিয়ে তারপর খেতাম। বালিকার আনচান বাড়তো আর তাতেই আমার আনন্দ। এ খেলা একদিন পুরান হয়ে গেল, নতুন আনন্দ দরকার।
আর নিষ্ঠুরতার জন্ম হয় আরো আনন্দের। বালিকাকে বললাম তুই যদি পুরা কমলার চামড়া খেয়ে ফালাস তাহলে তোকে একটি কোয়া দেবো, বালিকা পুরা চামড়া টা এক লমহে মুখে ফেললো, চিবানো শুরু করলো, আর একটু নরম করে গিলে ফেললো, আমি তাকে দিলাম একটি কোয়া। একটি কোয়া কিনে নিল তার ব্যাক্তি সম্মান, মানুষ হিসাবে তার বেচে থাকার অধিকার। কি হাসি তার একটি কমলার কোয়ায়। আর আমি আত্বপ্রসাদ লাভ করলাম, কি আনন্দ আমার।
আজ মধ্যবয়সে, সে আনন্দ ফিরে আসে আর আমায় গ্লানিতে ডুবিয়ে দেয়। নিজেকে বড় ছোট মনে হয়, মনে হয় মানুষ হিসাবে কিভাবে আমি এতো ছোট হলাম। আমার নিজেকে ঘৃনা করতে ইচ্ছা করে আর বলতে ইচ্ছা করে - মানুষ হিসাবে আমি এতো ছোট হই কি করে?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।