somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

.. রাত পোহাবে তবে..."

১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অথর্ব প্রজন্ম,বিকলাঙ্গ জাতীয় বিবেক,অস্থির সময়,প্রতিহিংসাপরায়ন-অযোগ্য নেতৃত্ব,স্বার্থপর সুশীল,দুধের মাছি মিডিয়ার বাণিজ্যিক আচরন,দেশপ্রেম বিবর্জিত রাজনীতি দিনদিন আমাদের অটিস্টিক জাতীতে পরিণত করছে।

এমন অথর্ব প্রজন্ম বাঙালী জাতী আর দেখেনি কখনো।এরা এমনই স্বার্থপর মানসিকতার-দেশ জাতী সমাজ উত্তরসূরি-পূর্বসূরি ইতিহাস ঐতিহ্য সবকিছু ধ্বংস হয়ে গেলেও এদের বাক্যহীন মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই।এরা শুধু নিজেরা বাঁচার আশায় নিজেকে নিয়েই ব্যস্ত।তাই এরা না পারে নিজের স্বার্থের নিরাপদ নিশ্চিত করতে,না পারে জাতীয় স্বার্থে কাঙ্ক্ষিত অবদান রাখতে।অথচ কি ঐতিহ্যমণ্ডিতই না ছিল আমাদের তারুণ্যময় অতীত !ভাষা আন্দোলন,যুক্তফ্রন্ট,৬ দফা,উনসত্তরের গণআন্দোলন,মহান মুক্তিযুদ্ধ,৯০এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলন সংগ্রামের বীর সিপাহসালারের ভুমিকায় ছিল আমাদের অহংকারী তারুণ্য।কোথায় হারালো সেই গৌরবোজ্জ্বল অতীত ?আমি নিশ্চিত এই প্রজন্মের হাতে মুক্তিসংগ্রামের দায়িত্ব পড়লে-আমরা স্বাধীনতা হারাতাম।আমরা এমন একটি দুর্ভাগা সময়ের যাত্রী-যে সময়ে এই সমাজে একজন নির্মোহ নিরপেক্ষ সত্যবান জাতীয় ব্যক্তিত্ব তথা লেখক,কবি,শিল্পী,সাহিত্যিক,আইনজীবী,খেলোয়াড় বা বুদ্ধিজীবীও নেই-যাকে সবাই চেনে,যে লোকটির আহ্বানে সারা দিয়ে ঘুমন্ত তারুণ্য জেগে উঠবে,সেই সাথে সমগ্র জাতী এক কাতারে এসে দাঁড়াবে।

তাই আসুন এই ক্ষতবিক্ষত সময়ে সকলের অবশ চৈতন্যকে জাগ্রত করে-সত্যকে অস্বীকার না করে বা এড়িয়ে না গিয়ে,মোকাবেলা করি-সৎসাহসে।সমস্ত কাপুরুষতাকে উপেক্ষা করে সাদাকে সাদা,কালোকে কালো বলার মানসিকতার উপলব্ধি জাগ্রত করি।দেশপ্রেমের মহান আদর্শে উজ্জীবিত হয়ে সকল অনিয়ম-অনাচার,উৎপীড়ন-অবিচার,বৈষম্য স্বেচ্ছাচারিতাকে রুখে দেই।তবেই আমাদের অথর্ব প্রজন্মের শীত-নিদ্রা ভাঙবে।আর তারুণ্য জেগে উঠলেই অনাচার অনিয়ম বিভেধ বৈষম্য দূর হবে।৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভূখণ্ডে বয়ে যাবে শান্তির সুবাতাস।নিপাত যাবে সমস্ত স্বৈরচিন্তার।আমাদের ভবিষ্যৎ আমাদেরই গড়ার অপেক্ষায় ... ... .. .।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×