অনাবাদি দুঃখ ঃ
২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্মৃতির ছায়া,আঁধার আঁকুক
মনকে করি শক্ত,
আকাশ জুড়ে বৃষ্টি নামুক
দু'চোখ বেয়ে রক্ত।
ভোরের সকাল,সন্ধ্যা ডাকুক
বিষাদ ছড়াক ছন্দ,
দিনযাপনের মিথ্যে প্লাবন
কপাট করুক বন্ধ।।
মনের বনে জোয়ার আসুক
জলের লোনা ঢেউ,
নীলের স্রোতে হারাক জীবন
নাইবা খুঁজুক কেউ।
স্বপ্ন পুড়ুক প্রেমের শ্মশান
ইচ্ছে মরুক কষ্টে,
হৃদয় উড়ুক শকুন পাখায়
আশার ফানুস নষ্টে।।
রঙের ঘুড়ি নাটাই ছিঁড়ুক
কাঁটায় মোড়া পথে,
সাধ্যরা সব কোরাস করুক
বিষাদ জোনাক সাথে।।
জোছনা মাখুক মেঘের কালি
প্রেমের ফাগুন রুক্ষ,
মনের জমি আবাদ করুক
আনাবাদি দুঃখ।।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন