somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

অরণ্যের মৃত্যু ঃ

২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব ঃ

সে রাতে আকাশ খুব কেঁদেছিল।মেঘের হুঙ্কার,বিজলীর ধমক আর বাতাসের তীব্রতায় আতঙ্কিত জনপদ,করুন কণ্ঠে অসুরে-গীত প্রসব করছিল ক্রমাগত।এমনই এক রুদ্ধশ্বাস ঝড়ের রাতে চিৎকার করে সে হাজির হয়েছিল প্রাণের পৃথিবীতে। তবু বাবা-মা তার নাম রাখলেন নির্ঝর।সেজন্যই ঝড়ের সাথে তার আজন্ম সখ্যতা।

বাস্তবতার খসখসে ভোরে ঘুম ভেংগে দেখি-এ এক অন্য সকাল !আস্তাকুঁড়ে বসত গড়া ধুসর দীর্ঘশ্বাস নিয়মের আকাশে ডানা ভাঙ্গা ইচ্ছে হয়ে,হোঁচট খায়। শান্তির চাঁদ মামা তাই-কপালে টিপের বদলে নাগিনীর বিষাক্ত চুম্বনে -ছড়িয়ে দেয় নীল দ্রোহ। আবেগের ঢেউগুলো তখন লঘূ নিম্নচাপ সৃষ্টি করে হৃদয়ের উপকূলে।দেখি স্রোতের বিপরীতে শেওলাগুলো অবলিলায় ভেসে আছে।অনিয়মের খেসারত মনে মগজে বুনে যায় বুনো অস্বস্তি।চৈতন্যের পাহাড় ঘেঁষে তখন নেমে আসে নিকষ অন্ধকার।ঘুটঘুটে আঁধারের জমকালো অন্ধকার আমাকে হাত বাড়িয়ে ডাকে।আমি সেই অন্ধকারে পা বাড়িয়ে দেই,তার উত্তাপ নেই দু'হাত ভরে।সবুজ অরণ্য আর নীল জলরাশি চিৎকার করে উঠে।দেখি সেখানেও বসত গেড়েছে অন্য আধার।তখন অসৎ নিঃশ্বাসের গতি মেপে মেপে অন্ধকারে অন্ধকার ঘষে সে পথের মাঝে,আলোর ঝরনা ঝরাই।আমিও সেই বুনো পথের পথিক হয়ে যাই -যেখানে তুমি আমি রয়ে যাই একই সরলরেখায়।এক সময়,গ্লাসের জলে ভেসে দেখা আজন্ম স্বপ্নগুলো-আটলান্টিক পাড়ি দেওয়া ইচ্ছেকে ক্ষান্তি দিয়ে,গন্তব্যহীনের বৃত্তে অভিমান আত্মসমর্পণ করে।চেনা পৃথিবী ক্রমেই অচেনা হতে থাকে।বন্ধুত্বের মুখোসে লুকিয়ে থাকা স্বার্থপর মুখগুলো স্পষ্ট হয়ে উঠে।দু'চোখের জলে রক্তের অশ্রুধারা-স্মৃতির ধুলোর তৃষ্ণা মেটায়।আমার একলা আকাশ উপুড় হয়ে আমারই মাথায় বোঝা হয়ে চাপে।অভিমানী জোসনা,জোনাক-জ্বলা হলকের বদলে,কেবলই আঁধার ছড়ায়-সে নিঃসঙ্গ-বিরান পথচলায়।তখন বিলাসী নয়-নগণ্য মজুর হয়ে শ্রমিকের মতো দুঃখগুলো সযত্নে লালন করি,এগিয়ে যাওয়ার পথ ধরে।অনির্দিষ্টের পানে তাকিয়ে থাকি,হয়ত সামনের গন্তব্যই সুদিনের আশ্রয়-এইভেবে।

চলবে...

সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×