একলা পথিক
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি একলা পথের পথিক
কেন আমায় তুমি ডাকো,
আমার একলা পথই সঠিক
তুমি আলোর ভিড়েই থাকো।।
আমার সন্ধ্যা নামে যখন
ভীষণ একলা লাগে তখন,
তোমার নিয়ন আলোয় ভরা
সুখের অবাধ ফল্গুধারা।
আমার ধুলো জমা পথ
চোখের জলে কাঁদা,
তোমার বিজয় ছুটা রথ
সোনা রুপায় বাধা।
আমার অসম্ভবের রং
ধূসর কিম্বা কালো,
তোমার খেয়ালি চলার ঢং
ছড়ায় সম্ভাবনার আলো।
আমার নাটাই ছেড়া ঘুড়ি
শূন্যে মেলা ডানা,
তোমার আশার সোনার তরী
চলার সে পথ জানা।
আমি একলা প্রিয় পথিক
কেন আমার পাশে হাঁটো,
আমার মেঘলা দিনই সঠিক
কেন রোদের ছায়া কাটো।
আমি আমায় রেখে দূরে
মাতি অন্য কোন সুরে,
তবু ধুসর অনুভবে
কেন রঙ্গিন ভোরে ডাকো ।

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন