somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

অরণ্যের মৃত্যু ঃ

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব- ২

যাপিত জীবনের "খটর-মটর"বাস্তবতার সবচেয়ে নির্দয় অভিজ্ঞতা "হঠাৎ বিয়ে"!তাও আবার সবেমাত্র অনার্স পরীক্ষা শেষ করেছি।আমার চীরচেনা অভ্যস্ত চারপাশটা-বিজলীর ঝলকানিতে নিমিষেই বদলে দিলো।বাবার অকাল মৃত্যু,সেটা আরও গভীর অন্ধকারে ঢেকে দিল।আস্তাকুঁড়ে বসত গড়া ধুসর স্বপ্নগুলো বাস্তবের আকাশে তুফান ডাকে,ডানা ভাঙ্গা ইচ্ছেরা তখন-কেবলই হোঁচট খায়।শান্তির চাঁদ মামারা-কপালে টিপের বদলে-নাগিনীর বিষাক্ত চুম্বনে-ছড়িয়ে দেয় নীল। বিলাসী নয়-এক নগণ্য মজুর হয়ে,শ্রমিকের মতো-দুঃখগুলো,তখনও লালন করি,সযত্নে।

এমনই প্রতিকূল পরিবেশে আজন্ম প্রচিলত সত্যরা,একসময় মিথ্যার দুয়ারে উপায়হীন কড়া নাড়ে।বাস্তবতার খসখসে সড়কে জীবন তখন,দুঃস্বপ্নের ঘোরে-কেবলই ঠোক্কর খায়!!!সেই ফাঁকে অন্ধকারের ক্ষুধিত মেঘ এসে গিলে খাঁয় ভবিষ্যত আকাশের-সারাটা শরীর।সময় তাকে প্রণতি জানায়-মুগ্ধ আলিঙনে।মগজহীন,অবাধ্য বিবেক তখন-বেহুস পড়ে থাকে অতীতের চৌকাঠে।অফুরন্ত ইচ্ছর পাখা গজানো,পিপীলিকা স্বপ্ন সাধরা-সদলবলে ঝাপিয়ে পড়ে আত্মবিসর্জনের আকুলতায়।দ্রোহের দাউ দাউ আগুনে-ধ্যানমগ্ন আত্মার আকুতি -হতাশার সঙ্গমে-বিনিদ্র রাত্রি কাটায়।অবিনাশী ইচ্ছারা আগামীর প্রান্তরে ভাসায়না ভেলা।তখন আজন্ম দুঃখ বিলাসী প্রাণ আমার-আলো নয়,আগুণের আঁচলে কেবলই মুখ লুকায়।

তাই যুগে যুগে বেঁচে থাকা-ভণ্ডামি,প্রতারনা,অনিয়ম,অবিচার,অসমতা,বৈষম্য,বিভৎস অসুন্দর-সদর্পে বড় হয়,তার নিকানো আঙিনায়-সুস্থ সুন্দর,নীরোগ দেহে।কালের যাত্রার প্রতিটি অনুচ্ছেদে শৈশবের সেই অজ-পাড়াগাঁয়ের শীর্ণ মেঠো পথ।তার থেকে শুরু করে,নিয়ন আলোয় ঝলসিত রাজপথে,হেঁটে-দৌড়ে-ভিজে তীল তীল স্বপ্নরা,মিথ্যের চকচেকে বর্তমানে এসে নিশ্চিহ্ন হয়ে যায়।অসত্যের আশ্রয় পায়-ধবধবে মুখোেশর সযত্ন আড়াল।অদ্ভুত ভদ্র,ভংধরা কাপুরুষ,কুৎসিত মনগুলো-নিষ্ঠুর প্রতারকের ক্রমাগত বিষ,বিদ্বেষ ছড়িয়ে-অনিশ্চিত ডেকে আনে।মজলুম হৃদয়ের ধৈর্য,মহাপ্রলয়কেউ ছাড়িয়ে যায়।অনিয়ম অবহেলা আর অযত্নের সুঠাম বাহু-আরও পোক্ত হয়।বিস্তৃতি ছড়ায়-অনির্দিষ্ট আগামীর।অসুস্থের ভয়ংকর গর্জন,কর্কশ চিৎকারে-মুগ্ধতার সুবাস ছড়াই।কুৎিসত কুলষিতের বিস্তৃত মোহ-অন্যায়ের জঠরে জন্ম নেয়া নির্দয় অমানুষগুলোর সাথে তার সখ্যতা বাড়তেই থাকে।তাই মিথ্যে যে সহজ,সত্যকে ভুলে-তাকেই ভালোবােসে অসত অতলে আশ্রয় নেয় ছেলেটি ।সেই থেকে,সুস্থ চিন্তার অদেখা আগামীটা তার,অবাধ্য আড়ালে পথ হারায়...

( চলবে ...)

সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×