সুবচন-কুবচন ঃ
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরণ্যের মৃত্যু(দশ).
চকচক করলেই-
সোনা তাকে বলে না,
সোনা তবু চকচকে,
না হলেও চলে না।
নাই মামা থেকে নাকি-
কানা মামা ভালো হয়,
দুষ্ট গরু কোথায় গেলো,
শুন্য গোয়াল পড়ে রয়!
সত্যের তাড়া সদা-
দিয়ে যায় গুণীজন,
যাবে নাকো কানা বলা,
হোক কানা সেইজন।
অসি নয় মসি বড়-
এই তাল,এই সুর-
ডিজিটাল মিথ্যেয়,
ঠাই তার বহুদূর...!!
টাকায় টাকা আনে-
আপদ আনে বোকা,
ভণ্ড মনে হিংসা আনে,
সত্য তখন ধোঁকা।
রাজার মনে রাত্রি বা দিন-
প্রজায় করে বাস,
ধন্য রাজা,ধন্য সেদেশ,
শান্তি বারোমাস ।
প্রজা ভুলে রাজায় যেদিন-
আপন লাগি সব করে,
প্রজায় তখন রাজা থেকে,
উল্টো দিকে মুখ করে।
চামচারা সব ব্যস্ত ভীষণ,
আপন আপন পেট ভরে।
শান্তি তখন সঠিক ছেড়ে,
অচীনপুরের পথ ধরে।
দিনের পরে,বছর শেষে-
রাজায় যেদিন জ্ঞান করে,
সময় সেদিন উল্টোপথে,
উল্টো সুরে গান ধরে ...!!!
ডিসি চামচা ভিসি চামচা
চামচা বিচারপতি,
চামচা ঘেরা স্বদেশ আমার
ক্যামনে থাকি সতী!!!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন