এক.
তুমি যাওয়ার পরেই
তুফান থেমেছে
বৃষ্টি ভিজেছে ক্ষণটা,
ফিরে আসনি বলেই
কাঙ্গাল সেজেছে
রঙধনু রাঙা মনটা।
তুমি যাওয়ার পরেই
ভীষণ মরুর
ফাটল খরার টানেতে,
সে অনল পথে
পিপাসা কেঁদেছে
হৃদয়ে সাহারা পানেতে।
তুমি যাওয়ার পরেই
স্থবির ডেকেছে
আঁধারে জীবন হাঁটা,
শুধু পড়ে থাকা
অলস-অসাড়
দারুন বেগের পা-টা।
তবু আসনি তুমি
চাওনি ফিরে
সেই ফেলে আসা পিছুটা,
তার পুরোটা এখন
চিতার স্মশান
বাকি নেই পুড়া কিছুটা।
যদি ফিরতে তুমি
স্বস্তিরা সব
আশায় সাজাতো দেশটা,
এই পুড়া মন
দেখতো তখন
আকুল আকুতির শেষটা।
দুই.
তুমি আসনি বলে-আঁধারে আকাশ
কালো মেঘে ভরছে,
স্বপ্ন গড়তে স্বপ্নের গাঁয়ে
বাসা বাঁধে মরচে।
তুমি আসনি বলে বিধবা বেহুলা
দাঁড়িয়ে স্মৃতির পাঁড়ে,
ছেড়ে দিয়ে ভেলা-লক্ষ্মীন্দর আজ
একাই নদীর ধাঁরে।
তুমি আসনি বলে-ইচ্ছেরা সব
কষ্টের পাখা মেলে,
একলা ঘুরে মনের আকাশে
দৃষ্টি প্রদীপ জ্বেলে।
তুমি আসনি বলে বিরান সেপথ
নিকষ আঁধারে হাঁটা
অসার নিথর হোঁচটে দাঁড়ায়
দারুর বেগের পা- টা।
তুমি আসনি বলে-বাতাসে এখন
বিষাদ সুরের গান,
মনের মুকুলে মরুর ঝিনাই
কষ্টে ভাসায় প্রান।
তুমি আসনি বলে গোধূলি বেলায়
জোনাকিরা ফিরে যায়,
বালুর চরে প্রেমের তরী
বসত খুঁজে পায়।
তুমি আসনি বলে-মেঘ ডাকাডাকি
বৃষ্টির দেখা নাই,
মনের খেতে ফসল বদলে
দুঃখরে বুনে যাই।
তুমি আসনি বলে-আমার ভীতর
অন্য আমির বাস,
অন্য ভুবনে পুঁড়াই আশা
বাঁচার সর্বনাশ ।
তিন.
আয় সখী আয় চলে এই তীরে
জোছনারা নিকষেতে যায় ফিরে,
চাঁদ তারা মেঘে মেঘে মাখামাখি
ফাগুনের নিষ্ফল ডাকাডাকি।
রাতজাগা ভোরেদের হাসাহাসী
ঘুম ভাঙ্গা সকালেরা ভিনদেশী,
ডাকাতিয়া সুর তুলা সেই বাঁশী
বিষাদের ঢেউ জাগে রাশি রাশি।
আয় সখী ফিরে আয়,এই বুকে
বিবাগী এ মন কাঁদে তোর শোকে,
দুচোখের লোনা জল বান ডাকে
আকাশের চোখে চাঁদ মেঘ ডাকে।
আয় সখী আয় ফিরে আয় দেখি
এক মনে কত মেঘ ধরে রাখি
ভাঙ্গনের খেলা রুখি সৃষ্টিতে
আয় মেঘ আয় ঝেঁপে বৃষ্টিতে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




