
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
চৈতন্যের জঠরে এখন বৃষ্টিপাত-পাতা পতনের দৃশ্য,
রঙধনু আকাশে-বিবাগী মেঘের ছায়া
ঝড়ের প্লাবন আর্তি,বিজলী হুঙ্কারে-আঁধারে অতীত,
আচমকা জেগে উঠা স্মৃতি,সে ভোরের চোখ
তাকিয়ে দেখে-এ এক অন্য সকাল !
নীলের স্রোতে আবেগের ঢেউয়েরা হামলে পরে
চৈতন্যের উপকুলে তখন আবেগের লঘুচাপ
বিবর্ণ বেঁচে থাকায় দশ নম্বর বিপদ সংকেত
বেদনার জ্বলোৎশ্বাসে ভেসে যায় সাকিনের আবাস।
নিয়মের দাসত্বে উঁকি দেয়-
জোড়আকাশ সূর্যের ঢেউ,বেঁচে থাকার বনপুড়া চোখ
দিগন্তে খোঁজে,তৃষ্ণার ছায়া-জোছনার হলক,
সে আলোর ধারায় তাকিয়ে দেখি-খসখসে বর্তমান,
স্রোতের বিপরীতে সেঁওলার-অবলীলায় ভেসে থাকা...
অনিয়মের খেসারত বুনো অস্বস্তি আঁকে,
মন ও মগজের অতল গহীনে।
বেঁচে থাকা সারাবেলার শরীর ঘেঁষে নেমে আসে
বিদঘুটে বিদিশার-জমকালো আঁধার!
সে বিদিশা মোহ,হাত বাড়িয়ে ডাকে-
আমি তার গভীরে পা বাড়াই,উত্তাপ নেই- দুহাত ভরে!
সবুজ,নীলাভের অরণ্য চিৎকার-হাহাকারে ডেকে যায়,
ফিরে দেখি,সেখানেও বসত -একই আঁধারে আবাস।
অবশেষে আমিও হয়ে যাই-অন্ধকারের পথিক,
বিনাশী বিষাদে- চাষ করি অসুরের আবাদ,
যেখানে বিকল বিবেক,বুনো অন্ধকার,পোয়াতি বেদনারা
রয়ে যায়-একি সরলরেখায়....।।
গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে-
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি,
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়-
একাএকা-কোথা হেঁটে যাই,যাচ্ছি কোথায় অবেলায়...?
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




