
আমি তোমাকে চাইনা, নিতান্ত কাছেও না...
তোমার হাতের গোলাপ দানকেও- অস্বীকার করিনা,
আর অস্বীকার করিনা বলেই,
এই মুহূর্তে তোমাকে আমার- প্রয়োজন।
তোমার সকালে, আমিও সকাল- গোলাপ, গোলাপের বদল
রাতের মাথায় হৃদয় জড়ানো বালিসের সুখ,
অথবা খেয়ালী দুপুর, ফুতকারে ভেসে ভেসে…
একদিন খুঁজেছিনু পিপাসার জল।
খরার যে মরু, জমেছে হৃদয়- তাকে বলে দিও
প্রেম শুধু খরস্রোতা নয়- অথৈয়ের সে অতল,
সেখানেও বাসকরে শান্ত নিলয়- ঘাঙ্গুরের স্নিগ্ধ আঁচল ...।
হয়ত উড়াবো- ফানুশের প্রশান্ত খেয়াল
সে অনল শিখায় বেদনারা, জ্বলে-পুড়ে ছাই
মুখোশের সযত্ন খোলস- উদাম করবো আঁধারে আড়াল।
দেখে নিও- একদিন আমরাও ...
আগুণ নয়, আলো হয়ে- ছড়াবো উত্তাপ,
গলে ক্ষয়ে মুছে দিবো- হতাশার পাপ।
এখন গ্রহনকাল, হৃদয়ের বেচাকেনা বাংলালিংক দর
সত্য মিথ্যে তালগাছ, এক পায়ে দাড়িয়ে
হাতে হাতে রিংটোন- মিথ্যে বহর, এরপরও চেয়ে রই
হৃদয়ের পানে, জীবনের ছুটেচলা প্রতিটি প্রহর...
এই নাও ছুঁয়েছি হৃদয়,
নবধারায় পান করো- তৃষ্ণার জল!!!
ছবিঃ নেট থেকে...
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


