সূর্যবালা বলছি
২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনো স্বদেশ- হে জননী
বলবো তোমায়- সে কাহিনী
অনেক ব্যাথার দিন রজনী
বলছি সেটা- বলছি,
আমি তোমার সূর্যবালা
জন্ম থেকেই জ্বলছি।
জন্ম আমার মুক্তিকালে
বিরাঙ্গনা মায়ের কোলে
ইন্দুবালার মেয়ে বলে
সেই অপবাদ বইছি,
জনম দুঃখী সূর্যবালা
একালা একা চলছি।
বিয়ের কলি- ফুল ফুঁটেনি
তাইতো আমি ঘর বাঁধিনি
আপন করে কেউ ডাকেনি
অর্ধশত ছুঁইছি,
বাতির নিচে আঁধার হয়ে
এতটা পথ হাঁটছি।
আমি নাকি নষ্টা মেয়ে
ঘাতক চাওয়ার স্বাদ মিটিয়ে
পাইনি পিতার সোহাগ চেয়ে
বণ্চনা সব সইছি,
ইন্দুবালার মেয়ে আমি
সূর্যবালা বলছি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১ভুমিকা ১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুন