
রাতেও সেদিন বৃষ্টি রবে ঘুমিয়ে পড়ার তাড়া,
শ্রান্ত মনে ক্লান্তি হঠাৎ- নাড়বে এসে কড়া !
ভোরের আলো খিলখিলিয়ে পড়বে মাটির বুকে,
এ পৃথিবী আগের মতো উঠবে সেদিন জেগে।
ভাঙ্গবে না ঘুম একজনা এক- আসুক সকাল,
এক পলকেই অতীত হবে- অচীন অকাল !
আড়াল থেকেই মিলিয়ে যাবে- এ নত মূখ,
থাকবে না আর বণ্চনাদের- ব্যাথার চাবুক।
তাকে ভেবে, আদ্র না হোক- কারোর মনে,
ক্ষমার দূয়ার নাই বা খুলুক- সুহৃদ জনে।
আর হবে না বোঝার উপর- শাকের আঁটি,,
দীর্ঘশ্বাসে দমকা হাওয়ায়- দুঃখ রটি।
স্বপ্ন ভাঙ্গার জ্বলোচ্ছাসে- ভাসবে না কেউ,
ভুলের জলে ফুলের ছাঁয়া- আসুক না ঢেউ।
কাছের হৃদয় দূরের তারা, বিদায়- শুরুর সাথি,
চাইনা কেহ দাড়িয়ে থেকে- জ্বালিয়ে রাখুক বাতি।
তবু যাদের ঠাঁই পেয়েছি ক্ষমায়-:হাজার ভুলে,
সুযোগ পেলে পরের জন্মে, ফিরবো তাদের কূলে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




