
ভৈরব- বিষান.....
এক
সুখের সাথী- সংগী থাকে
দুঃখ থাকে- নিঃসংগ,
উল্টো পথই- প্রজাপতি
সহজ পথে- পতংগ।
খাঁদ মিশিয়ে- খাঁটী সোনা
গয়না গড়ি তাতে,
নিখাদ সোনা পতিত বেকার
ধুঁকে মরে- ভাতে।
ভন্ডে দখল মণ্চ- মাইক
রামধনু রঙ মিথ্যেরা,
বোধের সময় ভবঘুরে,
পালিয়ে বাঁচে- সত্যরা।
চোরের মাথায় জয়ের মুকুট
পুলিশ তা দেয়- পাহাড়া,
সাধুর দশা বাদুর- ঝুলা
বনবাসী, মা-হারা।
নলের শাষন মিথ- মদিনা
প্রভুর হুকুম- সংবিধান,
ভিন্ন মতে ঝেটিয়ে তাড়া
ফানুসরে কয়- ঐক্যতান।
জজের কলম পুতুল সাঁজে
সুতোর টানে- নাচে
ন্যায়ের বিচার মিথ্যে মুখোস
হুকুম মেনে বাঁচে।
স্বাধীনতা খাঁচার আদর
বিবেক বুঝি- লাঠি,
শিকল নুপুর এই পতাকা
বর্গীরে পা চাঁটী!
জগত শেঠের রাজ্যে এখন
আইন বানায় দাগী,
সিরাজ তখন ঘাটের মরা
মায়ের রূপে- মাগী!!
দুই.
বৃষ্টিতে নাই জলের ফোঁটা
ধূলোর দখল শহরময়,
স্থবির জ্যামে তলিয়ে শুনি-
উন্নয়নও কথা কয়।
কথার ধমক, ভেংচি কাঁটে
লাল দালানের- দাবানল,
সত্য লুকায় বুটের তলে
মিথ্যে ছুঁটে- অনর্গল।
মিথ্যে খোয়াব- আরব রাতি
মিথ্যে লোবান- আগরবাতি,
মিথ্যে এখন মানিয়ে গেছে
মিথ্যেরা তাই জীবন সাথী।
মিথ্যে গুলোর বয়স হলো
বুঝতে পারি দিনের শেষে,
বয়োবৃদ্ধ মিথ্যে আলোয়
আঁধার ডাকে ভয়ের বেশে।
দিনের আলো ভোরের পায়ে
সত্যরা সব উঠুক জেগে
মিথ্যেরা হোক মরিচীকা
পালিয়ে মরুক কালো মেঘে।
বিকল বিবেক প্রানের ছোঁয়া
কাল বোশেখী ক্ষোভের ধোঁয়া,
হানুক আঘাত টর্পেডো বেগ
শকুন মেঘে শুদ্ধ ছায়া।
মিথ্যে তখন বাধ্য হবে
ন্যায়ের পথে- আসবে ফিরে,
বৃষ্টি পাবে জলের ছোঁয়া
ফিরুক জীবন সত্য ঘিরে...!!এক
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




