একক দাবী ছাড়ো
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে ছোঁয়ালো রবির আলো
কে ডাকিলো ভোর,
কে লিখেছে স্বাধীনতা
কে বাঁধিছে সুর?
কে বাজালো ঘন্টা- বাঁশি
কার ঠোঁটে ফুঁক, যক্ষা-কাঁশি
কোন প্রহরির হাতের বাড়ি
মন উদাসে টাঁটায় নাড়ী?
এসব প্রশ্ন মাড়িয়ে কি আর
সত্য মিথ্যে খুঁজি,
আমরাতো ভাই মুজিব মানে
স্বাধীনতাই বুঝি!!
মুজিব মানে এই পতাকা
মানচিত্র দেশের- পিতা,
রক্ত জমাট কালোর আখর
সংবিধানের আইন পাতা।
মুজিব মানেই মুক্তি মিছিল
শিকল ছেঁড়ার গান,
মুজিব মানেই ষোল কোটির
একটা হৃদয়- প্রাণ !!
মায়ের সোহাগ স্বপ্নাচঁলে
কে ঢালিলো বিষের ক্রোধ
কে রচিলো বিভেধ দেয়াল
হিংস্র পিচাশ প্রতিশোধ ?
পিতার বুকের জায়নামাজে
আগুন দিলো, পুড়ায়- কে,
দখল করে মন্চ মাইক
বর্গী শাষন চালায় কে ?
চেয়ার ছোঁয়ার নাগাল পেতে
কে পিতাকে মই বানালো,
মুজিব নামে- স্বাধীনতার
সে জাতিকে দাস বানালো?
ঢের করেছো বেঁচা-কেনা
শোধ পেয়েছো পাওনা- দেনা
পিতার নামে লেনা-দেনা
ভোটের মালিক- ভোটার বিনা......!
দোহাই বুবু এবার পিতার
একক দাবী ছাড়ো,
তুমিই একা? ষোল কোটির
দাবী আছে আরও....।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন