somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাহেব মিনারঃ এক ইতিহাসে ভ্রমন

২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন ছিল ছুটির দিন। স্বভাবতই কাজ কাম নাই তাই ঘুরাফিরা করাই আমাদের কাজ,তাই হাটতে হাটতে চলে গিয়েছিলাম ইংলিশ টিলায়। আপন মহিমায় স্বগৌরবে আজো মাথা উচিয়ে দাড়িয়ে আছে সাহেব মিনার। ইংলিশ টিলায় আগে আসতাম ঘুরি উড়াতে,ঘুরির সিজন আসলে টিলায় ছেলেপেলেদের ভীড় লেগে থাকে! খেলতে আসলেও এই প্রথম চর্চা করার জন্য আসা। বিশেষ করে এর মিথ আমাদের টেনে আনে। কিংবদন্তী আছে,জর্জ ইংলিশ এর প্রিয়তমা স্ত্রীর সমাধিস্থ এই সাহেব মিনারের নিচে গুপ্তধন আছে আর যা পাহারা দিচ্ছে একটি বিড়াল ও একটি কুকুরের যক্ষ!
তা সত্যি কিনা জানিনা কিন্তু মা দাদির কাছে এটাই শুনে এসেছি।
সত্য আবিষ্কার করার জন্য লেগে রইলাম,স্থানিয় পত্রিকা,ম্যাগাজিন থেকে অবশেষে জানতে পারলাম সেই ইতিহাস!
তাই পত্রস্থ করলাম সামুর পাঠকদের জন্য।



ইংরেজদের ক্ষমতা দখলের পূর্বে বাংলার নবাবদের সাথে এখানকার চুনা শিল্পের মালিক ও পরিচালকদের মধ্যে চুক্তি হয়। ১৭৭৪ খ্রিঃ এইচ টি রাইট এবং জর্জ ইংলিশ নামের দুইজন ব্যবসায়ী ছাতকে ব্যবসা করার উদ্দেশ্যে রাইট-ইংলিশ কোম্পানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।
তারা এ কোম্পানির মাধ্যমে এ দেশ থেকে পাথর, চুন, তেজপাতা ও কমলালেবু সরবরাহ করতেন। মূলত ব্যবসার কারণেই ব্রিটিশ দুই ইংরেজের বসবাস ছিল ছাতকে। ১৮১৯ সালে এইচটি রাইট নামে এক ইংরেজ ছাতকে মারা যান। পরে রাইটের স্ত্রীর কাছ থেকে ব্যবসার অংশীদারিত্ব কেনেন জর্জ ইংলিশ নামে এক ইংরেজ। এ সময় প্রতিষ্ঠানটির 'জর্জ ইংলিশ কোম্পানি' নামে নামকরণ করা হয়। পরে জর্জ ইংলিশ মারা যাওয়ার পর তার ছেলে হেনরি ইংলিশ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
এই মিনারটির সাথে জড়িয়ে আছে প্রায় দুই শতাধিক বছরের ইতিহাস। চার কোণাকৃতি অনুমানিক ২৫ ফুট উঁচু "সাহেব মিনার" দুই অংশে বিভক্ত। সিড়িযুক্ত ভিত্তিভূমি উপর প্রায় ১০ ফুট উপরে কার্ণিশে চতুর্দিকে ঘেরা চারিদিক প্রথম অংশ। এই কার্ণিশ থেকে শুরু হয়েছে প্রায় ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট দ্বিতীয় অংশ। এ অংশ চোকোণ আকৃতির এবং ক্রমশ উপরের দিকে শরু হয়েছে। মিনারের চারিদিক রেলিং এ ঘেরা।
এই সাহেব মিনার আজ অক্ষত নেই। ১৮৯৭ খ্রিঃ এক ভূমিকম্পে মিনারটির কয়েক জায়গায় ফাটল ধরে এবং মাঝখান ধ্বসে পড়ে গেছে।
যদিও এটি রিস্কি পজিশনে আছে তথাপি আশেপাশের লোকের ভ্রূক্ষেপ নেই,তারা টিলা কেটে মাটি নিয়ে যাচ্ছে আর ক্রমেই সাহেব মিনার ধ্বংসের দিকে আগায় যাচ্ছে।
জানিনা আর কয়দিন থাকবে এই মিনার।
অনাদর অবহেলায় ইতিহাস এভাবেই হারিয়ে যায়!
সেদিন অবশ্য কোনো গুপ্তধন টুপ্তধন পাইনি আমরা কিন্তু এক দীর্ঘশ্বাস নিয়ে বাড়ি ফিরি!!!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×