somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“পাবার মতো চাইলে পাওয়া যায়”৩৪পর্ব

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“পাবার মতো চাইলে পাওয়া যায়”
কিশোর কারুণিক
উপন্যাস-৩৪পর্ব

কোন উত্তর মুখে এলো না। পেছনের দিকে মুখ করে শ্রাবস্তীকে বললা, “বলবো?”
শ্রাবস্তী খুবই আস্তে বলল, “প্লিজ অন্য কথা বলে দেন।”
তনয় কৌত’হলী স্বরে বলল, “কিরে কি বলছিস তোরা?”
“কিছু না, তোর আসতে দেরী হলো যে?”
“ও একটু তেরি হয়ে গেলো। তা এতক্ষণ কিভাবে কাটলো তোদের?”
তনয়ের দিকে নজর ঘুরাতে যেয়েই দেখতে পেলাম টেবিলের উপর ভঙিা কাঁচ। কাঁচের সামান্য মাথা বেড়িয়ে আছে। দেখে বললাম, “ঐ ভাবে ভাঙা কাঁচ কেউ টেবিলে রাখে? তোর কি কোনদিন বুদ্ধি শুদ্ধি হবে না?” তীক্ষè ভাবে তাকালাম তনয়ের পানে। তনয় টেবিলের কাছে এসে বের হয়ে থাকা কাঁচটা একটু সরিয়ে দিয়ে বলল, “তারুণ্য আর একটু বস। আমি এখনি আসছি। ব’লে আবার বাইরে যাওয়ার প্রস্তুতি নিল।
“আরে আবার কোথায় যাবি? আমরা পরের ট্রেনে চলে যাব।”
“ট্রেন ছাড়তে দেরি হবে। বৃষ্টি কমলে তারপর”-তনয় বলল
“না মানে কোথায় যাচ্ছিস? তোর সাথে অনেক কথা আছে।”
“আমি যাব আর আসব।” বলে শ্রাবস্তীর দিকে তাকিয়ে টেবিলে একটা প্যাকেট বাড়িয়ে দিয়েÑ“এখানে কমলালেবু আর বাদাম আছে । দয়া করে এগুলো দিয়ে মুখ নাড়াতে থাকুন। আমি এখুন আসছি।”
শ্রাবস্তী ঘাড় নাড়ল।
আমি বললাম, “এই তনয় চা খাওয়া দরকার যে।”
“রান্না ঘরে চা চিনি কৌটায় দুধ সবই আছে।”
“তাহলে কি তোর বাড়িতে এস চা তৈরী করে খেতে হবে?”
“কী করব বল। আমাদের ভাগ্যে তো ..হবে না..।”
তনয়ের কথার জের ধরে বললাম,“থাম-থাম তোর আর বক্তৃতা দিতে হবে না। যেখানে যাচ্ছিস সেখানে থেকে তাড়াতাড়ি ঘুড়ে আয়।”
অীর স্বরে তনয় বলে, “গেলে তো তোর ভালই হয়।” তারপর শ্রাবস্তীর দিকে তাকিয়ে বলে, “ঠিক আছে, আমি যাব আর আসব।” বলে তনয় চলে গেল।
শ্রাবস্তী বলল, “আপনার বন্ধুতো বেশ রসিক!”
“হ্যাঁ, ও খুব মজা করে কথা বলতে পারে। দেখুন তো রক্ত পড়া বন্ধ হয়েছে?”
“হ্যাঁ।” বলে শ্রাবস্তী ন¤্রস্বরে বললো, “আপনাকে খুব কষ্ট দিলাম?”
“কষ্ট আর কী। সবই তো পরিস্থিতির স্বীকার।”
“জামা একটু পরে পরবেন। এখনও কি ব্যাথা করছে?”
আমি কিছু বললাম না। ঘুরে দাঁড়ালাম ওর দিকে মুখ করে । মৃদু হাসি এলো । শ্রাবস্তীর প্রতি যেন কেমন একটা অনুভ’তি জন্ম নিচ্ছে ধীরে ধীরে। মুখ ফসকে বলে ফেললাম, “ব্যাথা করছে ঠিকই কিন্তু এখন ততটা বুঝতে পারছি না।”

চলবে
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×