somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হকশসা;া

১৩ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তত্ত্বাবধায়ক সরকারের শাসন শুরু হয়েছে বাংলাদেশে, ঈদের সময় সচিবালয়ের ব্যাস্ততা, বিভিন্ন নথি মুছে ফেলে অতীত মুছে ফেলানোর চেষ্টা, বিচারপতি হাসানের মহামুল্যবান অসম্মতির খেয়াল আসতে যেটুকু দ্্বিধা ছিলো তা কাটাতে 23 জনের প্রানহানী, বর্বরতার সমপ্রচার, পোষ্টার, সব মিলিয়ে অবস্থা গুরুতর ছিলো, তবে এই উদ্ভুত পরিস্থিতিতে যেই প্রশ্নটা মাথায় ঘুরছে তা হলো এই বাংলাদেশ নিয়ে হঠাৎ আমেরিকার এত উদ্্বিগ্ন হওয়ার কারনটা কি?
বীনাসিক্রি হাসিনার সাথে দেখা করতে গেলেন, ঠিক তার পরপরই গেলেন আমেরিকার রাষ্ট্রদুত বিউটেনিস, গিয়ে বললেন ইয়াজুদ্দিন সাহেবকে বাড়তি কিছু সময় দিতে নিরপেক্ষতা প্রমানের জন্য। সেইসময়টুকু শেষ হলো, আমাদের মাননিয় নির্বাচন কমিশনের প্রধান, আজিজ সাহেবের মতো নির্বোধ এবং অআইনানুগ মানুষ নেই, তিনি প্রথমে হাইকোর্টের রায় মানতে অস্ব ীকার করলেন, এর পর আমাদের চার দলীয় ঐক্যজোট তাকে বাড়তি 2 জন অনুগত মানুষ দিয়ে সহায়তা করলেন, এবং এর পরে তাকে পদত্যাগের অনুরোধ জানানোর পর তিনি বেমালুম সেটাকে অস্ব ীকার করলেন, এবং এরই ধারাবাহিকতায় আবারও দেশজুড়ে অবরোধের ডাক দেওয়া হয়েছে, বেশ আগ্রহ নিয়ে দেখছি এই ঘটনাটা।
ইয়াজুদ্দিন সাহেব বেশ কয়েক দিন আগে সেনাবাহিনী, বিমান বাহিনি, নৌবাহিনির লোকজনের সাথে কথাবার্তা বলেছেন, অনুরোধ করেছিলেন তাদের প্রস্তুত থাকতে, যেকোনো মুহূর্তেই তাদের দেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রয়োজন হতে পারে বলে। কথাটা শুনে বেশ ভয় লেগেছিলো এমন না, বাংলাদেশের অবস্থা এখন এমন না যে হুট করে মিলিটারি শাসন শুরু হবে, তবে ঢাকাজুড়ে বিশেষ ঘোষনা দেওয়া হয়েছিলো কোনো রকম বিধ্বংসি অস্ত্র বহনের উপরে নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছিলো অবরোধের আগের দিন, 144 ধারা প্রকাশ্যে জারি করা হয় নি, হলে পরিস্থিতি বিরূপ হতো।
চার দলীয় ঐকউজোটের বিবেচনা ভালো, তারা প্রথম 2 দিন কোনো বিরোধিতা করার চেষ্টা করেন নি, তাই অযথা রক্তপাতও ঘটে নি। তবে দেশে মিলিটারি নামছে এই আশংকা ছিলো সবারই, পরে রাতে 10।30 এ বিশেষ ঘোষনায় জানানো হয়েছে এখনও মিলিটারি নামানো হয় নি, এটা বিশেষ ব্যাবস্থা হবে আইন শৃংখলার এতটা অবনতি হয় নি যে মিলিটারি নামাতে হবে।
এর ভেতরে মার্কিন সরকারের তৃতীয় শ্রেনীর একজন মন্ত্রি এসেছেন, সুর একই রকম, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রার্থনা জানানো, আমাদের বিদেশিপদলেহনের স্বভাবটা মজ্জাগত হয়ে যাচ্ছে, তাদের কোনো প্রতিনিধি আসলেই আমরা লয়াজ নাড়াতে নাড়াতে সেখানে উপস্থিত হই এবং আমাদের বিষয়ে তাদের মতামত জানতে চাই, আমাদের সাংবাদিকরাও এর ব্যাতিক্রম নয়, তাদেরও বৈদেশিক স্ব ীকৃতি লাগে, বিদেশিরা যদি বলে ভালো তাহলেই আমরা ভালো আছি, আমাদের দেশে সুশাসন চলছে এমন অন্ধত্ব আমার নিজেকে বাংলাদেশী হিসেবে লজ্জিত করে বারংবার।
তাদের এই হঠাৎ উপচে পড়া আগ্রহ আমাদের বিষয়ে, আমাদের নির্বাচন নিয়ে তাদের এমন আগ্রহ, আমাদের গনতন্ত্র নিয়ে তাদের চিন্তার শেষ নাই, কার্যকারণ খুঁজছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×