somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান...

৩০ শে জুন, ২০১০ ভোর ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন দিনে মনে বর্ষা ভর করে। বাইরের আনমনা হাওয়া দোল দিয়ে যায় পুরাতন স্মৃতিতে...স্কুল শেষ করে কারো অপেক্ষায় গলির মোড়ে অপেক্ষা করা মনে পড়ে...স্কুল পালিয়ে সিনেমা দেখার কথা মনে পড়ে...স্কুলে না গিয়ে সারাদিন মাঠে কাটিয়ে দেয়ার কথা মনে পড়ে।



জীবন মানে একটা চলন্ত ট্রেন। ট্রেনটার জ্বালানী কতটুকু চালক জানে না। সে শুধু জানে তাকে ছুটতে হবে...কোন রাস্তায় তা বেছে নেয়ার অধিকার তার আছে। সব রাস্তার শেষেই লুকিয়ে আছে নিদারুণ হতাশা। সে-ই হতাশাকে আলিঙ্গন করবার নিয়তে তবুও নিয়ত ভ্রমণ। নিজেকে সে-ই দিকভ্রান্ত চালক বলে মনে হয় মাঝে মাঝে। মাঝে মাঝে চলতে ইচ্ছে করে না, চুপ করে বসে থেকে ফেলে আসা পথের মায়া মাখতে ইচ্ছে করে।



আজ থেকে আরো দু’দশ বছর পর হয়তো আজকের এ রাতটাকেও মধুর মনে হবে...হৃদয়ে বাঁধিয়ে রাখার মতো। এই পুরাতন শহরের অলিগলিতে ঝরে পড়া বৃষ্টির কণা’য় হয়তো অমরতা পায় রাতগুলো; এমনি করে। মন পড়ে বহু পুরাতন দিনের কথা। এমন বর্ষার দিনে আশপাশের সমবয়সীদের চিৎকারে খুব সকালবেলায় ঘুম ভাঙতো সবসময়। দল বেঁধে যাওয়া হতো মাছ ধরতে, আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ঝিলের মতো ছিলো। তার উপর ছোট্ট কালভার্ট; দু’শ গজ ছাপিয়ে আরেকটা। বর্ষার সকালে ছোট জাল নিয়ে কালভার্টের নিচে বয়ে যাওয়া স্রোতে নেমে পড়তাম। বর্ষার ঢলের সাথে পানির তোড়ে অনেক মাছ ভেসে আসতো, পুঁটি, মলা, কই, টাকি এমনকি মাগুরও...কারো কারো কপাল পুড়তো ঝুম বৃষ্টিতে। বর্ষার জল আগুন ধরিয়ে যেত তাদের ভবিষ্যতে...কপাল পোড়া সে সব গৃহস্থের মাছগুলো বর্ষার জলে নেমে আসতো পুকুর ছেড়ে। সে-ই সব বড় মাছের কোন একটা যদি ধরা পড়তো কারো জালে তা নিয়ে চলতো উন্মত্ত উল্লাস। ঘটনা ছড়িয়ে পড়তো বারুদের মতো, বিভিন্ন জায়গায় মাছের আশায় উঁত পেতে থাকা মৎস্যশিকারীরা মিছিলের মতো জাল পেতে দিতো সে-ই জায়গায় যেখানে ভাগ্য কাউকে বড় উপহার দিয়েছে।



অর্থহীন এসব কথা মনে পড়ে...মনে পড়ে কদম ফুল। প্রতি বর্ষায় এই একটা বিষয় নিয়ে আমাদের রোজ ঝগড়া হতো। আমাদের মানে আমাদের, আমার আর আপুর। অপু-দূর্গার মতো দু’জনে মিলে রোজ বিকেলে কদম ফুলের কাছে টেনে নিয়ে যেতাম বড় কাউকে...খুব কষ্ট করে সে হয়তো একটা ফুল পেড়ে দিতো...সেই নিয়ে তুমুল ঝগড়া হতো দু’জনার। ঝগড়ার শেষদিকে আমরা কদমের পাঁপড়িগুলো ভাগ করে নিতাম...হাতের মুঠোয় পাঁপড়িগুলো নিয়ে সারাটা বিকেল ঘুরে বেড়াতাম এ বাড়ি থেকে ও বাড়ি। কী দারুণ সব দিন আমরা পেছনে ফেলে এসেছি। শুধু এই বর্ষাটুকুই রয়ে গেছে আগের মতোই।



আপু এখন এ শহরেই থাকে। যেখানে বসে লিখছি সেখান থেকে বাসে মিনিট বিশেকের পথ হয়তো। মুখোমুখি দেখা হলে আমরা অনেক গল্প করি, আমাদের সম্ভাবনার কথা, আমাদের হতাশার কথা। ছোটবেলার গল্পগুলো দু’জনে মিলে কখনো করি না। হয়তো লজ্জায়, হয়তো ভয়ে...স্মৃতিটুকু হাতড়ে বেদনা জাগাবার ভয়।


এই উত্তাল বর্ষায়ও আমার মনে ভয় উঁকি দেয়...এতদিন ধরে চালিয়ে আসা ট্রেনটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়।।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১১ ভোর ৪:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×