তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করজোড়ে মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে হ্যান্ডশেক করছেন বলে বিএনপি চিয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার জবাবে তথ্যমন্ত্রী ইনু বলেছেন, ‘নিজামী আমার পায়ে ধরতে চেয়েছিল। তবে আমি তাকে আমার পা ধরতে দিইনি। পরে হাত ধরে মাফ চেয়েছিল। আমি মাফ করিনি। বিচারের মুখোমুখি করেছি। আর উনার (খালেদা জিয়া) হাতে ধরেছিল, তাই পাশে বসিয়েছেন।’
অনলাইন সংবাদপত্র নতুন বার্তা ডটকম জানায়, গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘ড. মহানামব্রত স্মারক বক্তৃতা, গুণীজন সম্মাননা ও কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মহানামব্রত ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড সলিডারিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, গতকাল যাত্রবাড়ীতে পথসভায় বক্তৃতায় খালেদা জিয়া বলেন, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করজোড়ে মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে হ্যান্ডশেক করছেন। এই ইনু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইবি) নির্বাচনের কাউন্সিলর (সদস্য) পদে নির্বাচনে হেরে গেছেন।’ এ সময় ব্যাপক করতালি ও স্লোগানে বেগম জিয়ার বক্তব্যকে স্বাগত জানান পথসভায় উপস্থিত ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। খালেদা জিয়ার হাতে ওই ছবিতে দেখা গেছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী সোফায় বসা অবস্থায় রয়েছেন। তার সঙ্গে হ্যান্ডশেক করতে সামনের দিকে ঝুঁকে আছেন যুদ্ধাপরাধের বিচার দাবিতে সোচ্চার তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।