স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। টিয়ারশেল, রাবার বুলেট ও মরিচের গুড়া স্প্রে করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশী হামলায় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। তবু থামেনি আন্দোলন। সকল বাধা উপেক্ষা করে দফায় দফায় বিক্ষোভ করেছেন তারা। দাবি আদায়ে আজ বৃহস্পতিবার থেকে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সকাল ১১টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন চলবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
পৌনে ৩টার দিকে শিক্ষক-কর্মচারীরা ফের মিছিল বের করার চেষ্টা চালালে পুলিশ ৮/১০ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষকদের কর্মসূচি শেষ হয়ে গেলেও পুলিশ প্রেস ক্লাবের সামনে ব্যারিকেড দিয়ে রাখে। বিপুল সংখ্যক পুলিশ-র্যাব সদস্য অবস্থান নিয়ে রাস্তাটি আটকে রাখায় যান চলাচল সন্ধ্যা পর্যন্ত যানচলাচল বন্ধ রয়েছে।
বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থেকে তাদের অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষক-কর্মচারীরা। পরে তারা প্রেস ক্লাবের উল্টো দিকে তোপখানা রোডের নিজস্ব কার্যালয়ের সামনে সমাবেশ করেন। আন্দোলনকারী নন এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা সমাবেশে বলেছেন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ এলাকা ছেড়ে যাবেন না।
শিক্ষকদের উপর পুলিশী হামলায় ২০/২৫ জন শিক্ষক-কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৫ জনের গায়ে রাবার বুলেট লেগেছে। অন্যদিকে ডিএমপির রমনা জোনের এডিসি শিবলী নোমানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এছাড়া পাশে চলমান স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের অন্য একটি কর্মসূচিতে আসা বিএসসি ইন হেলথ টেকনোলজির ছাত্র শাওনের মাথায় ইট লেগে ফেটে যায়। আহত শিক্ষকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকদের উপর পুলিশের হামলা!!!আমাদের ক্ষমা করবে.......???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।