প্রায় এক যুগ ধরে জনপ্রিয়তায় সফলতার শীর্ষে থাকা অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি নতুন সব প্রযুক্তির ভিড়ে এখন অনেকটাই সেকেলে। ব্যবহারকারীদের নিরাপত্তার দিক থেকেই এই অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি এখন বেশ বিপজ্জনক। মাইক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রতিবেদন অনুযায়ী, “২০১৩ সালের মাঝামাঝি পর্যন্ত উইন্ডোজ ৮-এর তুলনায় উইন্ডোজ এক্সপি-চালিত সিস্টেমে ম্যালওয়্যার আক্রান্তের হার ছিল ৬ গুণ বেশি।”
আর এদিকে ২০১৪ সালের এপ্রিলে বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ এক্সপি-সংক্রান্ত সব ধরনের নিরাপত্তা হালনাগাদ, হটফিক্স এবং ব্যবহার-সংক্রান্ত সব সেবা। এরপর উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের মাইক্রোসফট আর কোনো ধরনের কারিগরি সহযোগিতা দিবে না।
প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, “যখন উইন্ডোজ এক্সপির আগের সংস্করণের (সার্ভিস প্যাক ২) সহযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরের দুই বছরে এক্সপির সর্বশেষ সংস্করণের (সার্ভিস প্যাক ৩) তুলনায় সেটিতে ম্যালওয়্যার আক্রান্তের হার ৬৬ শতাংশ বেশি।”
অপারেটিং সিস্টেম এক্সপি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা জনিত আশঙ্কা এখনই এত খারাপ তা এক্সপি সহযোগিতা পুরোপুরি বন্ধ হলে কী ঘটবে, এ থেকেই অনেকটাই অনুমান করা যায়। হ্যাকার এবং স্প্যামাররা নতুন ধরনের নিরাপত্তা ত্রুটি বের করে প্রতিরক্ষাব্যবস্থায় হামলা চালায়, কর্তৃপক্ষ সেগুলো চিহ্নিত করে সময়ে সময়ে সিস্টেম হালনাগাদের মাধ্যমে আক্রমণ প্রতিহত করে। কিন্তু যখন এক্সপির আর কোনো ধরনের নিরাপত্তা জনিত হালনাগাদ পাওয়া যাবে না, স্বাভাবিকভাবেই নিরাপত্তাব্যবস্থা হয়ে উঠবে মারাত্মক ঝুঁকিপূর্ণ।
সব মিলিয়ে প্রায় এক যুগ ধরে জনপ্রিয়তার আসন এবং সফলতার শীর্ষে থাকা উইন্ডোজ এক্সপিকে শেষ পর্যন্ত বিদায় জানাতেই হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের। তবে এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারীরা মাইক্রোসফটের নতুন নতুন সব অপারেটিং সিস্টেম বেঁচে নিতে পারেন। উইন্ডোজ-৮ এর পর সম্প্রতি বাজারে এসেছে উইন্ডোজ-৮.১
সুত্রঃ সরগোল নিউজ
শেষ সময়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।