somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Justice For Ayaz

১০ ই জুন, ২০১৪ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন চারিদিকে বিশ্বকাপ উন্মাদনা চলছে। আর ২ দিন বাদেই মাঠে গড়াবে 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'। এজন্য অনেক বিষয়ই এই উন্মাদনার কাছে ধামাচাপা পড়ে যাচ্ছে।

সবচাইতে খারাপ লাগল গতকাল একটা খবর শুনে। সদ্য এসএসসি পাশ করা গভঃ ল্যাবের মেধাবী ছাত্র আয়াজের মৃত্যুর খবরটা শুনে আমি রীতিমত স্তম্ভিত হয়ে গেছি। সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা ছেলেকে খুন করেছে কিছু নরপিশাচরা।

আজকালকার পোলাপানের পাখা খুব তাড়াতাড়ি গজায়। ক্লাস ফাইভ-সিক্স থেকেই পোলাপান সিনিয়রদের সামনে দিব্যি বিড়ি টানতে টানতে চলে যায়। আরেকটু বড় হইলে এলাকার হ্যাডম হবার শখ হয়, গুন্ডা মাস্তানদের সাথে পরিচিতি থাকা মানে সে এক বিরাট ব্যাপার। "তুই আমারে কোচিং এর মধ্যে মাইয়াগোর সামনে বল্টু কইয়া ডাকছস ক্যা? খাড়া তোরে চৌরাস্তার মোড়ে পাইয়া লই। ঠ্যাং ভাইঙ্গা হাতে ধরায়া দিমু। আমারে চিনস? আমি বুলেট ভাইয়ের ক্লোজ ছুডু ভাই।"-এইসব ডায়ালগ প্রায়শই শোনা যায়। তুচ্ছ ঘটনা নিয়ে গ্যাঞ্জাম করে হিরো সাজতে চাওয়াটা অনেকের মাঝেই এখন ট্রেন্ড হয়ে গেছে।

"মামা কই গেছিলি?"

'গ্যাঞ্জামে গেছিলাম। হালার পুতে আমার লগে ফাপর মারাইতে আসে। দিছিনা খোমাডা ভচকায়া।'

বাহ! অসাধারণ। আজকাল তো গ্যাঞ্জামে যাওয়াটা একটা বিরাট ব্যাপার। এতে বন্ধুমহলেও বেশ সমীহ পাওয়া যায়, সবাই তাকে ভয় করবে। অসাধারণ!

এই ব্যাপারগুলা কারোরই অজানা নয়। আমরা সব কিছু দেখি-জানি, কিন্তু চুপ করে বসে থাকি। কাজের কাজ কিছু হয়না। আর মাঝে মাঝে এর বলি হতে হয় আয়াজের মত মেধাবী ছেলেদের যারা এর সাত পাচে নেই।

ইসলামে সবসময় দৃষ্টান্তমূলক শাস্তির বিধান আছে যেটা দেখে ভবিষ্যতে আর কেউ কোন অপরাধ করার সাহস পাবেনা ঐ শাস্তির ভয়াবহতার কথা স্মরণ করে। ধারণা করছি যারা আয়াজকে মেরেছে তারা আমাদের সংবিধান মতে অপ্রাপ্তবয়ষ্ক। তাই তাদের শাস্তি দিতে গেলে আমাদের মানবাধিকার কমিশনগুলো মরাকান্না জুড়ে দেবে।

অত কিছু দোচার টাইম নাই। যারা এসব কাজ করছে তাদের এমন শাস্তি দেয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ গ্যাঞ্জাম করে ফাপর দোচানোর আগে দুইবার ভাবে।

‪#‎Justice_For_Ayaz‬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×