somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ হ্যাশট্যাগ

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু পাবলিক আছে যাদের সবকিছুতেই স্রোতের বিপরীতে যাইতেই হবে। খুব ভদ্র ভাষায় বলে ফেললাম কথাটা না? সোজা বাংলায় কিছু পাবলিকের ব্যাপক খাউজানি আছে। তাই সে খাউজানির চোটে সবকিছুর একটা দোষ খুঁজে বাইর করতে সদা তৎপর থাকবে।

এখন আসা যাক মূল প্রসঙ্গে। যারা বলতেছে হ্যাশট্যাগ দিয়ে ‪#‎SupportGaza‬ লিখলে তো আসলে কোনই লাভ নাই। এতেতো গাযায় হামলা বন্ধ হবে না। হুদায় পাবলিক একটা ট্রেন্ড চালু করতেছে। বাঙ্গালী স্বভাবতই হুজুগে। তারা কোন কাজ লজিকালি করেনা। ব্লা ব্লা ব্লা...

আচ্ছা আমাদের ক্ষমতা কতটুকু? আমরা জানি আমরা আমেরিকার মদদপুষ্ট ইসরাঈলের বিরুদ্ধে তেমন কোন প্রতিরোধ গড়ে তুলতে পারব না। আর এই হ্যাশট্যাগে হামলাও বন্ধ হয়ে যাবেনা যেখানে ভ্লাদিমির পুতিন ফোন দিয়ে হামলা বন্ধ করতে বলার পরেও কিছু হয় নাই।

তবে আমরা আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে কি করতে পারি? পারি ফিলিস্তিনের নীরিহ মানুষদের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করতে যাতে তিনি এইসব পিশাচদের হাত থেকে তাদের রক্ষা করেন। পারি প্রতিবাদ করতে যাতে আমার প্রতিবাদটা কিছু মানুষের কানে পৌছায়। সত্য কথা বলতে এর চাইতে বেশি ক্ষমতা আমরা রাখি না।

“হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, তোমাদের সামনে যখন ইসলামবিরোধী কাজ হতে দেখবে তখন হাত দিয়ে প্রতিরোধ করবে। যদি এতে অক্ষম হও তবে মুখ দিয়ে প্রতিবাদ জানাবে। যদি তাতে অক্ষম হও তবে অন্তর দিয়ে তাকে ঘৃণা করবে, তবে এটি দুর্বল ঈমানের পরিচায়ক।” (সহীহ মুসলিম)

বাসায় বসে জোরে চিল্লালে সর্বোচ্চ ৮-১০ জন মানুষ শুনবে কিন্তু অনলাইনে চিল্লালে তার চাইতে অনেক বেশি মানুষ শুনবে। কিন্তু প্রতিবাদ করাটা যে মুসলমান হিসেবে একটা নৈতিক দায়িত্ব তা বোধহয় উপরের হাদীস থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে।

এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মত আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে সেটুকুই কাজে লাগায়। ফিলিস্তিনের মানুষদের জন্য আজকে লায়লাতুল ক্বদরের রাতে মহান আল্লাহর নিকট দোয়া করি। ইনশাল্লাহ ভালই হবে।

পরিশিষ্টঃ সবসময় স্রোতের বিপরীতে গেলে কুল হওয়া যায়না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×