মাননীয় প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন সমাবেশে বলে থাকেন যদি জোট সরকার ক্ষমতায় আসে তাহলে দেশে আবার জঙ্গীবাদের আবির্ভাব হবে। তিনি বলেন ওরা এলে বাংলা ভাইরা ফিরবে।
বাংলা ভাই ফিরবে
আমাদের প্রধানমন্ত্রী কোন দৃষ্টি কোণ থেকে কথাটা বলেছে আমি জানি না তবে আমার মনে হয় তিনি এদেশের জনগণকে একপ্রকার হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগকে ভোট না দিলে তারা দেশে আবার জঙ্গিবাদকে আমন্ত্রন জানাবেন।
কারন গত জোট সরকারের আমলে যে জে.এম.বির আবির্ভাব হয়েছিল তার প্রধান শায়খ আব্দুর রহমান ছিল আওয়ামী লীগ নেতা মীর্জা আজমের আপন ভগ্নিপতি। এই আওয়ামী লীগ তাদের নামিয়েছিল যেন জোট সরকারের ইমেজ নষ্ট হয়ে যায়। বিশ্বের কাছে যেন বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট হিসেবে পরিচিত করা যায়।
কিন্তু জোট সরকার সফলতার সহিত সেই সব জঙ্গীদের নির্মূল করেছে যার কৃতিত্ব বর্তমান আওয়ামী লীগ সরকার নিতে চাচ্ছে।
শেখ হাসিনা বলেছে, “বাংলা ভাইয়ের সন্ত্রাসী বাহিনী মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল। ২০০৮ সালে আওয়মী লীগ ক্ষমতায় এসে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছে। আমাদের সময় নওগাঁয় একটি মানুষও জঙ্গিদের হাতে খুন হয়নি।”
কত বড় একটি মিথ্যা কথা বলেছে দেখুন। বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান সহ সকল জঙ্গীদের বিগত জোট সরকারই তাদের শাসনামলে নির্মূল করেছে। তারপর দুই বছর মঈন উদ্দিন-ফখরুদ্দীন সরকার গিয়েছে তারপর এসেছে আওয়ামী লীগ সরকার।
আর শেখ হাসিনা বলছে তিনি নাকি ২০০৮ সালে এসে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। জঙ্গিমুক্ত করেছেন কত বড় মিথ্যাচার।
তিনি যে ক্ষমতায় আসার পর বাংলাদেশের এতগুলো সেনা অফিসারকে হত্যা করল যা বিশ্বের ইতিহাসে প্রথম সেই কৃতিত্বের কথা তিনি একবারও বলেন না কেন্???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


