কিছুদিন আগে নওগায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "দেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন।"
বক্তব্য শুনে এলাকায় ইউপি নির্বাচনের সময় এক ইউপি সদস্য প্রার্থীর একটা ঘটনার কথা মনে পড়ে গেল, ঘটনাটি হলো ওই ইউ.পি সদস্য প্রার্থী ছিল একজন পকেটমার, ছিনতাই কারী কখনও কখনও চুরিও করত। টেৃনে নিয়মিত মানুষের পকেট মারত। মাঝে মাঝে ছিনতাইও করত। তাকে সবাই জানে যে সে একজন পকেটমার, চোর। তবে সে এসব কাজ বাহিরের এলাকায় বেশি করত।
একদিন ভোট চাওয়ার জন্য গ্রামের এক ভোটারের বাসায় গিয়ে তাদের ঘর থেকে একটা জিনিস চুরি করলেন এবং ভোট চাইলেন। ভোটার তাকে ভোট দিতে অস্বীকৃতি জানালে প্রার্থি তার চুরি করা জিনিসটি ভোটারকে দেখালেন। এবং বললেন যদি আমাকে ভোট না দেন তাহলে আগামীতে এই এলাকার কেউ শান্তিতে থাকতে পারবেন না।
আজ এটা হারিয়েছেতো কাল ওটা হারিয়েছেন।
"তাই যদি শান্তিতে থাকতে চান তাহলে দয়া করে আমাকে ভোটটি দিবেন।" ভালো থাকেন দোয়া করি বলে প্রার্থীটি বিদায় নিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


