তোমাকে জানার আঠারো বছর পূর্ণ হল আজ
তবু মনে হয় এইতো সেদিন প্রথম দেখা সেই লাজুক মেয়েটি তুমি
সামনে দাড়িয়ে আছো অথচ সোজা চোখে তাকানোর সাহস সঞ্চারে ব্যর্থ আজো।
দু-চার কথায় বোঝাতে তোমায় পারব না, জানি বৃথা এ চেষ্টা আমার
হৃদয়ে আজো তেমনি ভালবাসা উষ্ণ আছে জেনো প্রথম দিনের মত
তোমার কপালে আঁকা রঙ্গীন টিপের মত রঙ্গীন তোমার সহচার্য
প্রতিদিনই নতুন রং লাগিয়ে তাতিয়ে রাখে আমার হৃদয়ের ক্ষুধা।
ভালোবাসার কথা মুখে বলার মানে ভালোবাসা নয়
প্রতিটি আচরণে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে
যেন বলে দিতে চাই- ভালোবাসি তোমায়
সামনের দিনগুলো হোক শুধুই ভালোবাসাময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


