
আধখোলা জানালায় মুখ লুকিয়ে
লাজুক চোখে প্রতিক্ষারত
নির্দিষ্ট কিছু সময় প্রতিদিন
সে তুমি আর আমি দেখেও না দেখার ভান
এভাবেই চলছিল দিনগুলি, নিয়ে সুমিষ্ট সুঘ্রান।
চলতি পথে অচেনার ভান
চোখ এড়িয়ে মৃদু চোখাচোখি
হৃদয়ের কম্পন, শুকিয়ে আসা গলায়
সব পাওয়ার গান, একাকী বিছানায়
মাঝরাত্রি পেরিয়ে কথাহীন তবু কত কথার বুনন।
তারপর কতশত ঝড় চড়াই উৎরাই পেরিয়ে
দুটি জোড়া না লাগা ভিন্ন পথে একাকী ভ্রমন
ক্লান্তপ্রাণ আজ বড্ড অসহায়
জানি হৃদয়ের সেই নদী আজও বহমান
জল প্রবাহ কমে গেলেও নাম বদলে যায়নি তাঁর।
প্রশ্নটি প্রায়শই মনে ঘুরপাক খায়
অনেক তো হল তা
মনে আছে কি আমায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


