হৃদয়ের দৈন্যতা জাপটে আছে বিবেকের দরজা
দরাজ হৃদয়ের মানুষগুলো বিপন্ন প্রজাতি আজ
বসতিজুড়ে স্বার্থের কাড়াকাড়ি সমারোহে চলছে
বিধাতার গৃহে নালিশের স্তুপ উপচে পড়ছে অলিতে-গলিতে।
মানবতা নামক বর্ম আজ বুলি হয়ে গেছে
অপঘাতে মৃত্যু হয়েছে হাস্যরসের বস্তু
মানুষ বলে ডাকছ যাকে হয়ত সে কোন শ্বাপদ বা হায়না
আহারের তালিকায় তোমাকেই করেছে ঠিকানা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

