বলে রাখা ভাল
এ কবিতার লেখক নাকি আমি নই
লেখকের নাম অজ্ঞাত কুশিলব
বিরাট লেখক উনি, লিখেছেন বস্তা বস্তা বই
ব্যপক নাম ডাক একনামে চেনেন সবাই।
লেখার কিছুই আর বাকী রাখেন নাই
অনু হতে সিন্ধু সবই লিখেছেন তাই
নোবেল পাবেনই এবার আমি না মিডিয়া বলছে ভাই
শত সেলাম তারে অগ্রীম শুভেচ্ছা জানাই।
বলে রাখা ভাল
আমি আর কি, লেখক পরিচয় পেলে দিবেন বেদম ঝাকি
সেই ভয়ে মুখ লুকিয়ে গুটিশুটি মেরে থাকি
নতুন লেখার কথা ভেতরে লুকিয়ে রাখি
ছাপার হরফে জানি হবেনা লেখা কোথাও ছাপা
ব্লগেই তাই মনের না বলা কথা লিখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



