বাঁচ্চার বায়না ভুতের কেচ্ছা শোনাও নিত্য নতুন
আমিও পুরনো গল্পকে রং চড়িয়ে বলে যাই অবলীলায়।
আমার বাবুটার হা করে গল্প গেলার ধরনে আমি মুগ্ধ প্রতিদিন
অক্লান্ত শুনিয়ে চলেছি গল্প বিরামহীন।
রাজনীতিকদের নিকটে আমাদের বায়নাও আমার বাবুটার মতন
ওদের অপশাষন শোষণে চিড়েচ্যাপ্টা হলেও নতুন করে আব্দার জানাই
আবারো শোনাও তোমার ভাঙ্গা রেকর্ড নতুন করে
এককূলের লাথি কিল চড় ভুলতে ভিড়ি আরেক কূলে
শেষমেষ কোন কূলে ওঠা হয়ে ওঠে না আমদের।
অতঃপর কূলহীন অভাগার দল মাঝ নদীতেে হাবুডুবু খেতে খেতে
দুকূলেই তাকাই খানিক সহানুভূতির আশায়
মনে রাখি কেবলি টাটকা চড়ের দাগ
ভুলে যাই যার কোলে মুখ লুকিয়ে কাঁদব বলে ঠিক করেছি
তিনিও আমাদের এই কান্না জলে স্নান করিয়ে ছাড়বেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



