ছোট ব্যবসা মূলধন ২ লক্ষ বিপরীতে ঋণ ৩.৫ লক্ষ! ভাবছ ক্যামনে?
-হু ক্যামনে!
-ছোট ব্যবসা আরো ছোট লোন, ডেলি কিস্তি জুম্মাবার বাদে। একটা লোনের টাকা শোধ দিতে হিমশিম খাইয়া আরো একটা লোন নিছি।
-ক্যান নিলা যখন একটাই শোধ দিতে পারতেছনা!
-বেকুব ভাবনা দোস্ত, ভাবছি মুলধন বাড়াইলে যদি ইনকামডা একটু বাড়ে তাইলে ধর শোধ করতে সুবিধা হবেনা?
-তা সুবিধা আর হইল কই? তুমি তো দেহি গিট্টুর মইদ্যে পইড়া আছ। তা এখন কি করবা ভাবছ কিছু।
খানিক নিরবতা-
-হু ভাবছি আর কোন লোন নিব না সামনের ধর ৬মাস য্যামনে পারি সব লোন শোধ কইরা আমি পুসকুনিতে একটা ডুব দিয়া উঠব দোস্ত আর জিন্দেগিতে লোনের ধারে কাছে যাব না প্রমিজ।
১বছর ২মাসের মাথায় লোন শোধ করে দিয়েছি সব। অবশ্য হাজার বিশেক টাকা ধার করতে হয়েছে তবে গ্যারা কাটানো গেছে। লোনের ফাঁদে আর পড়তে চাই না। যত অসুবিধা আসুক নো লোন ডিসিসান ফাইনাল।
-তা দোস্ত তোমার লোনের টাকা বললা শোধ করে দিছ তা এখন আর চিন্তা কি, পুকুরে গোছল দিছ?
-না দেই নাই ধারের টাকাটা শোধ করে একবারেই দিব ভাবতেছি।
-হু আচ্ছা তাই কর, তা তোমার বাবায় নাকি অসুস্থ কি হইছে ওনার?
-আর বইলনা ডায়বেটিকস, কিডনি প্রবলেমও আছে ইদানিং বেশ হাটাচলা কমাই দিছে। প্রায়ই মনে কর অসুস্থ থাকে।
-হুম, বুড়া বাপ মা ঘরে থাকলে এরম লাইগাই থাকবে। হাতে কিছু নগদ টাকা রাইখ বলা তো যায় না কখন কি কামে লাগে।
-ভাল কইছ, কথাটা আমার মধ্যেও ঘুরপাক খাইতেছে।
সেদিন রাতেই বাবা আমার যায় যায় কন্ডিশন কেউ আশা করি নাই বাঁচবে কিন্তু উনি বেঁচে রইলেন কিডনির ব্যপক জটিলা নিয়ে। ক্রিয়েটিনাইন ৫.৩ ডায়ালাইসিস লাগে নাই তবে অচিরেই লাগবে আর ভাবতে পারছি না সামনের দিনগুলি...। শুনেছি ডায়ালইসিসের রোগীকে বাঁচাতে প্রতি সপ্তাহে দু-তিন বার ডায়ালাইসিস করতে হয় মানে মাসে আট থেকে বারো বার শারিরীক কষ্টের কথা বাদই দিলাম যার মাসিক খরচ মিনিমাম ৫০ হাজার টাকা প্রতি মাসে এবং অবশ্যই যতদিন বাঁচবেন চালিয়ে যেতে হবে....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


