নিরবতায় নিমগ্ন আছি চোখ বুজে মনের চোখে
শুনছি গান নিরবতার সুনশান।
চোখ বুজে ঘুরছি মনের অলিগলি ছায়াপথ পাহাড় নদী
চাইলেই চোখজুড়ে ফেনিল সমুদ্র মায়াময় বন
উড়ছি ঘুড়ি হয়ে আমার পৃথিবী অবাধ ইচ্ছেমতন
আমার পৃথিবী জরামুক্ত সুখের উল্লাসে সদা সিক্ত
নিঃশব্দ প্রবাহমান প্রানবন্ত।
আমি শুনছি নিরবতার গান প্রেমে মজেছি যেন
অনুভবে মিশে আছে অসীম শক্তির টান
আমি ভাসছি হাওয়ায় দুলছি ছন্দে
বুকভরে টানছি জীবনীশক্তির দান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




