র্নিবিবাদে স্বার্থের ঘিয়ে আত্মাহুতি দিতে পারিনি কখনো
সেদ্ধ-ভাঁজা কোন বিশেষনেই কারো পাতে তুলে দেইনি নিজেকে
আমার শুদ্ধতা আমার কষ্টঘামে ভেজা শার্টে
কপালের বলিরেখায় ফিক্সড ডিপোজিটেড বস হাত দেয়ার সাধ্য নেই কারো।

আমাকে তাচ্ছিল্যের ফ্রেমে আঁকা মানুষের অভাব নেই কোথাও
তাই বলে বাহবা কুড়োতে হাত পাতিনি কারো দারে
প্রতিটি বাঁধাই পাহাড় প্রমাণ হয়েছে, মনে করেছি ঈশ্বর খেলছেন
তাঁর খেয়ালি খেলা, এখানে তাঁর সময় অফুরন্ত হলেও আমার সময় ফুরিয়ে আসছে অবেলায়....।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


