দহনকাল প্রলম্বিত হল পিন পতন নিরবতায়
জীবন-জটে আষ্টেপিষ্টে বাঁধা মানুষের দৃষ্টি ফেরার আগেই।
দ্বিতীয় সুযোগের অপেক্ষায় থাকা মানুষের লাইন বাড়ছে
পরের বারেই সফল হবের দল আশার বেলুনে বুক ফুলিয়ে নেয়।
চৈত্রের প্রখর খরায় জ্বলে-পুড়ে শুণ্য হৃদয় মানুষের দঙ্গল
প্রবল বেদনায় তৃষ্ণার জলে পাখির চোখ করে।
আর ভাল মানুষের মুখ করে থাকা হায়েনার দল
রাত্রিভোজের আয়োজনে ব্যস্ত, আশাবাদী মানুষের চেয়ে ভাল খাবার আর নাকি হয়না।
জীবন জুয়ায় জিততে আমরা যারা পয়সা দিয়ে দুঃখ কিনি
দিন শেষে হারের গ্লানি গায়ে জড়িয়ে সফল হই শুধু ঘুমের দেশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


