দুষ্টু মিষ্টি প্রেমের আবেশে
আমি ঝুলে আছি হ্যা বোধক ইশারায়
তোমার মায়াবী কোমল হাঁসিতে।।

আমি বাঁধা পড়ে আছি প্রচ্ছন্ন ইঙ্গিতে
শত জনমের সন্ধিতে
আমি জেগে আছি রাত জাগা ভোরে
স্বপ্ন লাগা ঘোরে, জমে আছি প্রেমেতে।।

আমি পেয়ে গেছি আমার মন মানবী
ভেসে চলছি প্রেম সায়রে
আমি ছুঁয়ে চলেছি সেই মায়াবী মধুক্ষন
জুড়ে আছে দুটি মন মধু মাখা আবেগে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


