সামান্য কাঠের চেয়ার, অনেকটা ছিল নিজস্ব সম্পত্তির মতই
আমার পিঠ-কোমরের ব্যথার জন্য ওকে দায়ী করতাম হরহামেশাই
ওর নাগপাশ হতে মুক্তির দিন গোনার দিন আজিকেই শেষ হবে।।
সুদীর্ঘ চাকুরে জীবনে ওকে ব্যবহার করেছি নিতান্ত অবহেলায়
আজি সেই দিন, সেই বহুল কাঙ্খিত মুক্তির দিন
তবে কেন যেন হৃদয়ে বাজছে কোথাও অচেনা করুন সুর
জানিনা কি ব্যথায় আজিকে ওই দিল মোরে পরম শান্তির সুবাস।
শেষ বারের মত বসতে গিয়ে চোখের কোণে আজি চিকচিকে পানি
কি সেই মায়াবী জাদু তাঁর সেকি আর আমি জানি
আমি তো জেনেছি মাস শেষে বেতন সারা মাসের খোরপোষ ভবির্ষত পাথেয়
খুঁজিনি মায়ার বাঁধন ওতে আমাতে অজানা সে কারন।
এর পরে কি? ধাবমান জীবনে সায়ান্হের গান নাকি বিরহী তান
উত্তর না জানা প্রশ্নের উত্তর কেবলি প্রতিক্ষা
সময় ফুরোল তাঁর নিজস্ব নিয়মে, থমকে থাকব নাকি হাত দেব ভবির্ষত নিমার্ণে
মহাকাল দেবে উত্তর, এটুকুই জানি অতঃপর কি নাইবা জানলাম
কিছুটা না জানার রোমাঞ্চ নিয়েই না হয় কাটাবো পুরোটা আগামী কাল।।।
কবি-
২১-১২-২০১৫ ইং।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




